উত্তর: ১৪৫৩ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণে কনস্ট্যান্টিনােপলের পতন হয়। এই পতনের প্রভাব ছিল যথেষ্ট।
প্রথমত, কনস্ট্যান্টিনােপলের পতনের সাথে সাথেই পূর্ব রােমান সাম্রাজ্যের পতন ঘটে। রােমান সাম্রাজ্য এর ফলে চিরতরে অবলুপ্ত হয়।
দ্বিতীয়ত, তুর্কিরা কনস্ট্যান্টিনােপল দখল করে ভূমধ্যসাগরের বাণিজ্যপথ বন্ধ করে দেয়। ফলে প্রাচ্যের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গেলে ইউরােপীয় বণিকরা নতুন জলপথের সন্ধান করতে থাকে।
তৃতীয়ত, কনস্ট্যান্টিনােপলের পতনের পর বহু ইউরােপীয় পণ্ডিত তাঁদের পুঁথিসহ ইটালিতে বসবাস শুরু করে। তখন ইটালি জুড়ে জ্ঞানচর্চা বৃদ্ধি পায়। এইভাবে ইউরােপে নবজাগরণের সূচনা হয়।
চতুর্থত, কনস্ট্যান্টিনােপলের পতন ইসলামি শক্তিকে বাণিজ্য বিস্তারে অনুপ্রাণিত করে। এরপর থেকে দক্ষিণ ইউরােপে ইসলামি বণিকরা বাণিজ্য শুরু করে।
Tags
History
