উত্তর: বাইজানটাইন সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার মূল ছিল শিল্প ও বাণিজ্যের উৎকর্ষতা। সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা বাণিজ্যের উন্নতির সহায়ক ছিল। অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্য এই দুইক্ষেত্রেই সাম্রাজ্য সমৃদ্ধিশালী ছিল। ব্যক্তিগত ও সরকারি—দুই ধরনের বাণিজ্যই এখানে চলত। কনস্ট্যান্টিনােপল ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বাণিজ্যকেন্দ্র। উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া, ভারতবর্ষ ও চীন থেকে এখানে বাণিজ্য চলত। মিশর থেকে আসত খাদ্যদ্রব্য, ভারতবর্ষ থেকে মশলা, রত্ন, মৃগনাভি ও চন্দনকাঠ, আফ্রিকা থেকে হাতির দাঁত, সােনা ও ক্রীতদাস আমদানি করা হত। এখান থেকে রপ্তানি হত সূক্ষ্ম বস্ত্র, কাচ, ধাতু,অলংকার, সূচিশিল্প, কারুশিল্প। চীন থেকে রেশম গুটি নিয়ে এসে গ্রিস ও সিরিয়াতে রেশম চাষ শুরু হয়েছিল। ব্যাবসাবাণিজ্যের কারণে সাম্রাজ্যে নানা বন্দর ছিল। স্বর্ণমুদ্রা সলিভাস ছিল বিনিময়ের প্রধান মাধ্যম। অবাধ বাণিজ্যই বাইজানটিয়ামের অর্থনৈতিক উন্নতির কারণ ছিল।
Tags
History
