উত্তর : ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে বাইজানটাইন সাম্রাজ্যের পতন হয়। এই পতনের জন্য নানাবিধ কারণ ছিল।
প্রথমত, সম্রাট জাস্টিনিয়ানের পরবর্তী শাসকরা ছিলেন দুর্বল, বিলাসী ও অকর্মণ্য। এদের দুর্বলতার ফলে সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা যায় যার ফলে সৈন্যরা বিদ্রোহী হয়ে পড়ে এবং জনগণ আতঙ্কিত হয়।
দ্বিতীয়ত, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে পােপ ও সম্রাটের মধ্যে বিরােধ দেখা দেয়। উভয়েই নিজেকে প্রধান বলে ঘােষণা করলে পােপ ও সম্রাটের মধ্যে লড়াই শুরু হয় সিরিয়া, মিশর প্রভৃতি প্রদেশ নিজেদের ধর্মকে কেন্দ্র করে আলাদা হতে চাইলে খ্রিস্টানজগৎ গ্রিক খ্রিস্টান ও ক্যাথলিক খ্রিস্টান—এই দুই ভাগে ভাগ হয়ে যায়। ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে।
তৃতীয়ত, দুর্বল, বিলাসী ও অপদার্থ শাসকদের দুর্বলতার সুযােগে রাজকর্মচারীরা অত্যাচারী হয়ে পড়ে। তাদের দ্বারা প্রজারা অত্যাচারিত হলে তারা শাসকদের প্রতি অসন্তুষ্ট হয় এবং এভাবে জন অসন্তোষে সাম্রাজ্যের ভিত শিথিল হয়ে পড়ে।
চতুর্থত, সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে সর্বদাই শক্তিশালী সেনাবাহিনীর প্রয়ােজনীয়তা আছে। কিন্তু জাস্টিনিয়ানের পরবর্তী সম্রাটরা সেনাবাহিনীর প্রতি উদাসীন হলে সৈন্যরা বিদ্রোহ করে।
পঞ্চমত, ক্রুসেড বা ধর্মযুদ্ধের পরােক্ষ প্রভাব বাইজানটাইন সাম্রাজ্যের পতনকে দ্রুত করে।
সবশেষে ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান তুর্কি আক্রমণে বাইজানটাইন সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়।
Tags
History
