বাইজানটাইন সাম্রাজ্যের শিল্প-সংস্কৃতির সংরক্ষণ সম্বন্ধে আলোচনা কর ।

উত্তর : রােমান সভ্যতার শিল্প-সংস্কৃতির এক উল্লেখযােগ্য কেন্দ্র ছিল বাইজানটাইন সাম্রাজ্য। বর্বর জার্মান জাতির আক্রমণে যখন সমগ্র ইউরােপে শিল্প-সংস্কৃতি ধ্বংসের মুখে তখন একমাত্র ব্যতিক্রম ছিল বাইজানটিয়াম।

শিল্প সংরক্ষণ: সেন্ট সােফিয়া গির্জা বিশ্বের অন্যতম স্থাপত্যকলার নিদর্শন। সেন্ট সােফিয়া গির্জা সম্রাট কনস্ট্যানটাইন নির্মান করেন। পরে এটি অগ্নিদগ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত হলে সম্রাট জাস্টিনিয়ান তা পুনর্নির্মাণ করেন।
মােজাইক শিল্প: পাথরের উপর খােদাই করা রঙিন কাচ দিয়ে নকশা করাকে মােজাইক শিল্প বলা হয়। সম্রাট জাস্টিনিয়ানের সময়ে এক উন্নত মােজাইক শিল্প গড়ে ওঠে। 
চিত্রশিল্প: বাইজানটাইন চিত্রশিল্পীদের দক্ষতা সমগ্র বিশ্ব জুড়েই ছিল। তাঁরা গির্জার দেওয়ালে যিশু খ্রিস্টের জীবনকাহিনি, বাইবেলের উপাখ্যান ও সন্ন্যাসীদের চরিত্র চিত্রণ করতেন। 
সংস্কৃতি সংরক্ষণ 
শিক্ষার প্রসার -- কনস্ট্যান্টিনােপল, অ্যান্টিয়ক, এথেন্স ও আলেকজান্দ্রিয়াতে চারটি বিশ্ববিদ্যালয় ছিল। সেখানে গ্রিক দর্শন, সাহিত্য ও বিজ্ঞানচর্চা হত, আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যলয়ের দর্শনের অধ্যাপিকা হাইপেশিয়ার বিশেষ খ্যাতি ছিল। কনস্ট্যান্টিনােপলের গ্রন্থাগারে অনেক মূল্যবান পুঁথি সংরক্ষিত ছিল। দেশ-দেশান্তরের পণ্ডিতরা তা পাঠ করতে আসতেন। 

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال