উত্তর: ৪৭৬ খ্রিস্টাব্দে অডােয়েকারের দ্বারা শেষ রােমান সম্রাট রােমুলাস অগাস্টুলাসকে সিংহাসনচ্যুত করলে পশ্চিম রােমান সভ্যতার পতন হয়। এর পর পশ্চিম ইউরােপের বিভিন্ন স্থানে জার্মানরা স্থায়ীভাবে বাস করতে শুরু করে। জার্মানরা রােমান সাম্রাজ্যে প্রবেশ করে রােমান সভ্যতার দ্বারা অনুপ্রাণিত হয়।
রােমানদের সাথে তাদের ভাবের আদানপ্রদান ঘটলে জার্মানরা রােমানদের জীবনযাত্রা প্রণালী, আচার-ব্যবহার ও আইন গ্রহণ করে। রােমান আইন ছিল লিখিত, স্পষ্ট ও নির্দিষ্ট। তাই জার্মানরা রােমান সাম্রাজ্য ধ্বংস করলেও রােমান আইনকে মেনে নেয়। পরে তারা খ্রিষ্টধর্ম গ্রহণ করে নৈতিকতা, সংযম ও সদাচারের শিক্ষা পায়। জার্মানরা রােমানদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তােলে। পরবর্তীকালে রাষ্ট্রব্যবস্থাতে তারা রােমান বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটালে ইউরােপে নতুন জাতি ও নতুন ভাষা গড়ে ওঠে।
Tags
History
