উত্তর: রােমান সাম্রাজ্যের পতন হলেও রােমান সভ্যতা ও সংস্কৃতি তার স্বাতন্ত্র ও অস্তিত্ব বজায় রেখেছিল। রােমান সভ্যতার দুটি অবদান জার্মানরাও গ্রহণ করেছিল। এই দুটি দান ছিল—রােমান আইন এবং রােমান সাম্রাজ্যের অখণ্ডতার অস্তিত্বে বিশ্বাস।
■ রােমান আইন রােম সাম্রাজ্যের ভিত্তি ছিল রােমান আইন। এই আইন ছিল লিখিত ও সুস্পষ্ট। জার্মান উপজাতিগুলির শাসনব্যবস্থা ও আইনকানুন সম্বন্ধে কোনাে ধারণা ছিল না। ফলে রােমান আইন জার্মানরা গ্রহণ করেছিল। মধ্যযুগের ইউরােপে সমাজ ও রাষ্ট্রগঠনের ক্ষেত্রে রােমান আইন বিশেষ সাহায্য করেছিল।
■ অখণ্ড রাষ্ট্রীয় আদর্শ সভ্যতার গর্বে উন্নাসিক রােমানরা কখনই মনে করত না যে, রােমান সাম্রাজ্যের পতন ঘটেছে। তারা প্রাচীন রােমের অখণ্ডতা ও সভ্যতা নিয়ে গর্বিত ছিল। পূর্ব ও পশ্চিমে রােমান সাম্রাজ্য ভেঙে গেলেও তারা নিজেদের অখণ্ড বলেই মনে করত। রােমানরা তাদের প্রাচীন সভ্যতা নিয়েও গর্বিত ছিল। এই ঐক্যের ধারণা ও আদর্শ সাম্রাজ্যের পতনেও বিলুপ্ত হয়নি। পরে জার্মানরাও এই গর্বের শরিক হয়।
Tags
History
