উত্তর:
■ সামাজিক জীবন
জার্মান উপজাতিদের সমাজ ছিল পিতৃতান্ত্রিক। তারা গ্রামে বাস করত। জার্মানদের আদি জীবিকা ছিল শিকার ও পশুপালন, পরে তারা কৃষিতে আগ্রহী হয়। জার্মানরা হুনদের মতাে যুদ্ধপ্রিয় হলেও নৃশংস ছিল না। তারা সাধারণত গােরু, ভেড়া, ছাগল ও ঘােড়া পালন করত। তারা মাছ ধরতেও উৎসাহী ছিল। যব ও গম ছিল জার্মানদের প্রধান কৃষিজাত ফসল।
জার্মান সমাজ অভিজাত, স্বাধীন প্রজা ও দাস—এই তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যুদ্ধবন্দিদের দাসে পরিণত করা হত।
রােমান সভ্যতার সংস্পর্শে এসে জার্মানরা জমি বন্দোবস্ত করতে শুরু করে। তারা রােমান আইনকানুন গ্রহণ করে। জার্মান নারীরা ছিল সাহসী এবং সমাজে তারা যথেষ্ট মর্যাদা পেত।
■ রাজনৈতিক জীবন
অভিবাসী জার্মানদের রাজনৈতিক জীবনও ছিল প্রশংসনীয়। রাজনৈতিক সংগঠন ছিল চারটি স্তরবিশিষ্ট। সর্বনিম্নে বুনিয়াদি স্তর ছিল গ্রাম। কয়েকটি গ্রাম নিয়ে হান্ড্রেড গঠিত হত। আবার কয়েকটি হান্ড্রেড নিয়ে গড়ে উঠত গৌ। সমস্ত গৌ নিয়ে গড়ে উঠত সর্বোচ্চ স্তর রাষ্ট্র বা রেইক। প্রতিটি জার্মান উপজাতিদের একটি করে সভা বা সমিতি থাকত। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সভা নিত। এই সভাকে ফোকমুট বলা হত।
Tags
History
