উত্তর: হুনরা মােঙ্গল জাতির শাখা ছিল। তারা ছিল খুব দুর্ধর্ষ, বর্বর ও নৃশংস। হুনেরা মধ্য এশিয়ায় বসবাস করত। পরে তারা চীনের পশ্চিমাংশে বাস করতে থাকে। এরা সুদর্শন ছিল না। এদের চেহারা ছিল কুৎসিত, খর্বাকার ও পীতবর্ণ। হুনরা ছিল যাযাবর শ্রেণির। তারা ঘােড়ায় চড়ে একস্থান থেকে অন্যস্থানে যেত। ঘােড়ার পিঠে এরা সারাদিন দলবদ্ধ হয়ে কাটাত। এদের সাথে সবসময় তিরধনুক থাকত। হুনরা অত্যন্ত বর্বর ছিল। একস্থান থেকে অন্যস্থানে যাবার পথে এরা ব্যাপক লুঠপাট চালাত। নির্বিবাদে মানুষ হত্যা করতে এরা দক্ষ ছিল। এদের নৃশংসতায় বহু গ্রাম ধ্বংস হত।
হুনরা নির্দিষ্ট কোনাে খাদ্যবস্তুতে অভ্যস্ত ছিল না। এরা ফলমূল ও কাঁচা মাংস খেত। ঘােড়ার পিঠেই এরা খাদ্যগ্রহণ করত।
হুনরা ছিল যুদ্ধপ্রিয়। অকারণে হত্যা করে তারা আনন্দ পেত। এদের যুদ্ধাস্ত্র ছিল তির, ধনুক, বর্শা, টাঙি প্রভৃতি। তারা যুদ্ধ করে একের পর এক নতুন অঞ্চল দখল করত।
Tags
History
