উত্তর: জার্মানদের আদি বাসস্থান ছিল স্ক্যান্ডিনেভিয়া অঞলে। পরে তারা দানিয়ুব ও রাইন নদীর তীরে বাস করতে থাকে। খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে রােম সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতাকে কাজে লাগিয়ে জার্মান উপজাতিরা মূলত সম্পদের লােভে রােমে প্রবেশ করতে থাকে। জার্মানদের আদি জীবিকা ছিল শিকার ও পশুপালন। পরে তারা কৃষিতে আকৃষ্ট হয়। তবে দানিয়ুব ও রাইন উপত্যকায় কৃষিকাজের অভাবে প্রায়ই খাদ্যাভাব দেখা দিলে তারা খাদ্য ও আশ্রয়ের খোঁজে রােমের উর্বর উপত্যকায় চলে আসতে থাকে।
জার্মান বসতিগুলিতে প্রায়ই প্লাবন ও অনাবৃষ্টি হত। এর হাত থেকে রক্ষা পেতেও জার্মানরা আগ্রহী হয়ে পড়ে। এছাড়া জার্মান বসতিগুলিতে ক্রমাগত হুন আক্রমণ জার্মানদের বাধ্য করেছিল রােম সাম্রাজ্যে প্রবেশ করতে।
Tags
History
