উত্তর: চতুর্থ খলিফা হজরত আলিকে হত্যা করে ৬৬১ খ্রিস্টাব্দে উমাইয়া বংশের মােয়াবিয়া খলিফা পদে অভিষিক্ত হন। হজরত আলির দুই পুত্র ছিলেন ইমাম হােসেন ও ইমাম হাসান। মােয়াবিয়া ষড়যন্ত্র করে ইমাম হাসানকে হত্যা করেন। মােয়াবিয়ার পর তাঁর পুত্র এজিদ খলিফা হন। কিন্তু ইমাম হােসেন খলিফা রূপে এজিদকে স্বীকৃতি না দিলে কারবালার মরুপ্রান্তরে উভয়পক্ষে যুদ্ধ শুরু হয়। এই মরুপ্রান্তরে তুয়ার্ত হােসেনকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মহরম মাসের দশম দিনে এই করুণ হত্যাকে স্মরণ করে মুসলমানগণ মহরম উৎসব পালন করেন।
Tags
History
