উত্তর : আরবদের মধ্যে যাযাবর সম্প্রদায় বেদুইন নামে পরিচিত। এরা স্থায়ীভাবে কোথাও বাস করত না। এদের কোনাে নির্দিষ্ট জীবিকা ছিল না। এদের জীবনযাত্রা ছিল খুবই কষ্টকর ও বিপদজনক। বেদুইনরা ছিল খুবই দুর্ধর্ষ, সাহসী ও কষ্টসহিষ্ণু। লুঠতরাজ ও হত্যায় তারা দক্ষ ছিল। বেদুইনরা উটের পিঠে চড়ে একস্থান থেকে অন্য স্থানে অভিযান করত। এরা খেজুর, উটের দুধ ও মাংস খেয়ে জীবনধারণ করত। বেদুইনদের বিভিন্ন গােষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে থাকত। মূলত তারা উচ্ছঙ্খল জীবনযাপন করত।
Tags
History
