উত্তর : আরববাসীরা দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল। বাদালি নামক সম্প্রদায়ের লােকেরা স্থায়ীভাবে বসবাস করত। তারা উর্বর স্থান অন্বেষণ করে সেখানে চাষবাস করত। অপর সম্প্রদায়ের নাম ছিল বেদুইন। তারা ছিল যাযাবর প্রকৃতির। উটের পিঠে চড়ে তারা এক স্থান থেকে আর-এক স্থানে অভিযান করত। পিতৃতান্ত্রিক আরব সমাজ বিভিন্ন কৌমে বিভক্ত ছিল। প্রতিটি কৌমের একজন নেতা ছিল যাকে শেখ বলা হত। কৌমগুলির মধ্যে প্রায় সব সময় সংঘর্ষ লেগে থাকত। সমাজে নারীর কোনাে মর্যাদা ছিল না। প্রত্যেক কৌমের নিজস্ব দেবতা ছিল, পবিত্র ধর্মস্থান ছিল মক্কা। কাবায় পবিত্র কালাে পাথরকে তারা পূজা করত। জমজমের কূপের জল তারা পবিত্র বলে মনে করত। ওকাজ নামক স্থানে তারা সবাই মিলিত হয়ে উৎসবে মেতে উঠত। হজরত মহম্মদের আবির্ভাবের আগে প্রায় এক হাজার বছর ছিল আরব জাতির অন্ধকার যুগ।
Tags
History
