উত্তর: ৩২৩ খ্রিস্টাব্দে রােম সাম্রাজ্যের সিংহাসনে বসেন সম্রাট কনস্ট্যানটাইন। রােমান সম্রাটদের মধ্যে তিনিই প্রথম খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে রাজধর্মে পরিণত করেন। পরে তিনি বসফরাস প্রণালীর তীরে প্রাচীন গ্রিক নগর বাইজানটিয়ামে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তার নাম অনুসারে বাইজানটিয়ামের নামকরণ করেন কনস্ট্যান্টিনােপল। রাজধানীকে সুন্দর করে গড়ে । তােলার জন্য তিনি অনেক প্রাসাদ ও গির্জা নির্মাণ করেন যার মধ্যে অন্যতম হল সেন্ট সােফিয়া গির্জা। রাজধানীকে সুরক্ষিত করতে তিনি নগরীর চারদিকে পরিখা ও প্রাচীর নির্মাণ করেন।
Tags
History
