উত্তরঃ সম্রাট কনস্ট্যানটাইন ৩২৩ খ্রিস্টাব্দে রােমের সিংহাসনে বসে উপলব্ধি করেন সুদূর রােম থেকে এই বিশাল রােমান সাম্রাজ্যের শাসনভার চালানাে অসম্ভব। তাই তিনি নানা ভৌগােলিক সুবিধার জন্য ইউরােপ ও এশিয়ার সংযােগস্থলে বসফরাস প্রণালীর তীরে বাইজানটিয়ামে রােমান সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত করেন। পরে ৪৭৬ খিস্টাব্দে পশ্চিম রােমান সাম্রাজ্যের পতন ঘটলেও ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ব রােমান সাম্রাজ্যের অস্তিত্ব বজায় ছিল। বাইজানটিয়াম শহরকে কেন্দ্র করেই পূর্ব রােমান সাম্রাজ্যের প্রসার ঘটায় পূর্ব রােমান সাম্রাজ্যকে বাইজানটিয়াম সাম্রাজ্য বলা হয়।
Tags
History
