উত্তর: জাস্টিনিয়ানের রাজত্বকালকে পূর্ব রােমান সাম্রাজ্যের সুবর্ণযুগ বলা হয়। এই সময় স্থাপত্য ও শিল্পে চরম উন্নতি সাধিত হয়। তার উৎসাহে রাজধানীর লােকেরা শিল্পকর্মে দক্ষতা অর্জন করে। তার স্থাপত্যশিল্পের সবচেয়ে বড়াে উদাহরণ সেন্ট সােফিয়া গির্জা। সম্রাট কনস্ট্যানটাইন গির্জাটি নির্মাণ করলেও পরে তা অগ্নিদগ্ধ হয়। জাস্টিনিয়ান তাঁকে পুনর্নির্মিত করলে তা অসাধারণ হয়ে ওঠে। তাঁর রাজপ্রসাদ, গির্জা, মনােরম অট্টালিকা সবকিছু নিয়ে প্রবাদ ছড়িয়ে ছিল। জাস্টিনিয়ানের রাজপ্রাসাদের শীর্ষে ছিল যন্ত্রচালিত ঘড়ি। এরকম আড়ম্বরপূর্ণ রাজপ্রাসাদ সেইসময়ে খুব কমই ছিল।
Tags
History
