উত্তর: জাস্টিনিয়ানের সুযােগ্য ও রণনিপুণ সেনাপতি ছিলেন বেলিসেরিয়াস। তাঁর সহযােগিতায় জাস্টিনিয়ান এক শক্তিশালী সেনা ও নৌবাহিনী গঠন করেন। বেলিসেরিয়াস উত্তর আফ্রিকায় ভ্যান্ডাল রাজ্য ধ্বংস করে কার্থেজ জয় করেন। ৫৩৬ খ্রিস্টাব্দে তিনি রােম জয় করেন। তিনি একের পর এক ক্রমাগত যুদ্ধ দ্বারা ভিসিগথ, অস্ট্রোগথ ইত্যাদি বর্বর জাতিকে পরাজিত করে রােমান সাম্রাজ্যের সীমা বৃদ্ধি করেন। তিনি শক্তিশালী পারস্য সাম্রাজ্যের সঙ্গে বাইশ বছর যুদ্ধ করে পারস্য সেনাবাহিনীকে রােম সাম্রাজ্যের সীমান্তে বিতাড়িত করেন। কিন্তু শেষ পর্যন্ত কোনাে কারণে তিনি সম্রাটের বিরাগভাজন হন। তাঁকে পদচ্যুত ও কারারুদ্ধ করা হয়। তার সম্পত্তি কেড়ে নেওয়া হয়। মৃত্যুর দুই বছর আগে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি আবার তার সম্পত্তি ফেরত পান।
Tags
History
