উত্তর: সম্রাট জাস্টিনিয়ানের সর্বাপেক্ষা কৃতিত্ব হল এক অখণ্ড আইনবিধি সংকলন। এই আইন সংকলন কার্পাস জুরিস নামে পরিচিত। রােম সাম্রাজ্যে নানাবিধ আইন, বিভিন্ন রীতিনীতি প্রচলিত ছিল। জাস্টিনিয়ান এইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রীতিনীতি ও আইনকানুনকে একত্রিত করে একটি সুসংবদ্ধ রূপ দেন। ট্রিবােনিয়াম নামক এক আইনজ্ঞের সহায়তায় দীর্ঘ চার বছর ধরে তিনি এই আইনবিধি সংকলিত করেন। এই আইন বিধির তিনটি ভাগ—কোড, ডাইজেস্টি ও ইন্সটিটিউট। জাস্টিনিয়ানের এই আইনবিধি পরে সমগ্র ইউরােপে ছড়িয়ে পড়ে।
Tags
History
