উত্তর: ৩০৬ খ্রিস্টাব্দে রােমের সিংহাসনে সম্রাট পদে কনস্ট্যানটাইনের অভিষেক হয়। তাঁর রাজত্বকালে রােমান সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি পায়। পূর্বাঞ্চলের মিশর, সিরিয়া, এশিয়া মাইনরের রাজনৈতিক, ভৌগােলিক ও বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পায়। তবে রাজধানী রােম থেকে এই বিশাল সাম্রাজ্য সুশাসিত করা সম্ভব নয় অনুভব করে কনস্ট্যানটাইন ইউরােপ ও এশিয়ার সংযােগস্থলে অবস্থিত বাইজানটিয়ামে নতুন রাজধানী স্থাপন করেন। তাঁর নামানুসারে এই শহরের নতুন নামকরণ হয় কনস্ট্যান্টিনােপল। নানাবিধ কারণে সম্রাট কনস্ট্যানটাইন রাজধানী স্থানান্তর করেন।
প্রথমত, বাইজানটিয়াম শহরটি ইউরােপ ও এশিয়ার সংযােগস্থলে অবস্থিত হওয়ায় এর ভৌগােলিক গুরুত্ব ছিল অসীম। বাণিজ্যিক যােগাযােগের ক্ষেত্রে এই শহর ছিল গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়ত, বাইজানটিয়াম ছিল সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত। ফলে এখান থেকে সমগ্র সাম্রাজ্যের সুশাসন সম্ভব ছিল।
তৃতীয়ত, বাইজানটিয়াম কৃয় সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় সারা বছর জলপথে পরিবহন সম্ভব ছিল।
চতুর্থত, বসফরাস প্রণালীর তীরে অবস্থিত হওয়ায় শত্রুপক্ষের এটিকে আক্রমণ করা কষ্টসাধ্য ছিল। এদিক দিয়ে বাইজানটিয়াম শহরটি ছিল সুরক্ষিত।
পঞ্চমত এককালে গ্রিক সভ্যতার সাথে বাইজানটিয়ামের ঘনিষ্ঠ যােগাযােগ ছিল। ফলে গ্রিক ভাষা ও গ্রিক সংস্কৃতিপুষ্ট এই শহরটির গৌরবময় ঐতিহ্য রােমান সাম্রাজ্যের রাজধানী হবার পক্ষে উপযুক্ত ছিল।
ষষ্ঠত, রােমের জনগণ ক্রমশ উদ্ধত এবং প্রজাতান্ত্রিক আদর্শের প্রতি অনুগত হলেও বাইজানাটিমের জনগণের মধ্যে রাজানুগত্য যথেষ্ট অটুট ছিল।
সপ্তমত, এই শহরে খাদ্য সমস্যার কোনাে ভয় ছিল না। কারণ এর পাশেই ছিল ইউক্রেনের শস্যভাণ্ডার ও নীলনদের দান মিশরের সুফলা কৃষি।
Tags
History
