সম্রাট কনস্ট্যানটাইনের প্রধান কার্যাবলি বর্ণনা করাে।

উত্তর : ৩০৬ খ্রিস্টাব্দে রােমান সাম্রাজ্যের সম্রাট পদে অভিষিক্ত হয়ে সম্রাট কনস্ট্যানটাইন এমন কিছু কাজ করেছিলেন যা তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। তার উল্লেখযােগ্য কার্যাবলির মধ্যে আছে—বাইজানটিয়ামে রাজধানী স্থানান্তর, খ্রিস্টধর্মকে সরকারি স্বীকৃতিদান এবং সেন্ট সােফিয়া গির্জার নির্মাণ।

(ক) রাজধানী স্থানান্তর: সম্রাট কনস্ট্যানটাইনের রাজত্বকালে রােমান সাম্রাজ্যের পরিধি অনেক বৃদ্ধি পায়। ফলে রাজধানী রােম থেকে এই বিশাল সাম্রাজ্য সুশাসিত করা কষ্টকর হয়ে পড়ে। এই সমস্যা উপলব্ধি করে সম্রাট কনস্ট্যানটাইন এশিয়া ও ইউরােপের সংযােগস্থলে অবস্থিত বাইজানটিয়ামে তার রাজধানী স্থানান্তর করেন। বাইজানটিয়াম সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখান থেকে সমগ্র সাম্রাজ্য সুশাসন সহজ ছিল। এছাড়া রােমের অধিবাসীরা গণতন্ত্রের প্রতি আনুগত্য দেখালেও বাইজানটিয়ামের অধিবাসীদের ক্ষেত্রে রাজতন্ত্রের প্রতি আনুগত্য বজায় ছিল। সাম্রাজ্যের পূর্বাঞ্চলের প্রদেশগুলির রাজনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় সম্রাট কনস্ট্যানটাইন রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

(খ) খ্রিস্টধর্মের স্বীকৃতিদান: এতদিন ধরে ইউরােপে প্রচলিত ছিল পেগান ধর্ম। ৩১৩ খ্রিস্টাব্দে সম্রাট কনস্ট্যানটাইন খ্রিস্টধর্ম গ্রহণ করেন ও তাকে সরকারি স্বীকৃতি দেন। কনস্ট্যানটাইনের খ্রিস্টধর্মে দীক্ষিত হবার পর থেকেই খ্রিস্টধর্ম রাজপৃষ্ঠপােষকতা লাভ করে। ফলে পেগান ধর্মের প্রভাব কমতে থাকে এবং ইউরােপে শান্তি শৃঙ্খলা ফিরে আসে।

(গ) সেন্ট সােফিয়া গির্জা নির্মাণ: সম্রাট কনস্ট্যানটাইনের স্থাপত্যশিল্পের প্রতি পৃষ্ঠপােষকতার অন্যতম নিদর্শন হল সেন্ট সােফিয়া গির্জা। অ্যানথােনিয়াম ও ইশিডাের নামক দুজন স্থপতির পরিকল্পনায় কনস্ট্যানটাইন এই গির্জা নির্মাণ করেন। প্রায় দশ হাজার লােক পাঁচ বছর ধরে এটি তৈরি করে। পরে আগুনে গির্জাটি দগ্ধ হয়ে গেলে সম্রাট জাস্টিনিয়ান এটিকে পুনর্নির্মাণ করেন।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال