উত্তর: পশ্চিম রােমান সাম্রাজ্যের পতনের পর জার্মান ও রােমানদের সংমিশ্রণে এক নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। তবে খ্রিস্টান চার্চের ক্ষমতা কমেনি। জার্মানরা খ্রিস্টধর্ম গ্রহণ করায় চার্চ আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। চার্চগুলিই তখন শিক্ষা-সংস্কৃতির একমাত্র ধারক ও বাহক হয়ে দাঁড়ায়। ল্যাটিন ভাষা ও ধর্মতত্ত্বের শিক্ষা চার্চেই চলতে থাকে। এর ফলে গ্রিক ও রােমান সাহিত্য, বিজ্ঞান, দর্শন প্রভৃতির চর্চা বন্ধ হয়ে যায়।
Tags
History
