উত্তর: পঞ্চম শতকে মধ্য এশিয়ার দুর্ধর্ষ হুন জাতি যখন প্রথম ভারত আক্রমণ করে, তখন ভারতে গুপ্ত রাজারা রাজত্ব করতেন। এই গুপ্তবংশ ছিল ভারতে প্রাচীন যুগের শেষ শক্তিশালী রাজবংশ। কিন্তু ক্রমাগত হুন আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। গুপ্তরাজা বুধগুপ্তের পরবর্তী গুপ্ত শাসকরা অপদার্থ হওয়ায় গুপ্ত সম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। প্রাদেশিক শাসকরা ধীরে ধীরে স্বাধীন হতে থাকে। সমাজে ক্রীতদাস প্রথা কমলেও ধনী শ্ৰেষ্ঠীদের গৃহে এই প্রথা চালু থাকে। এই অবস্থায় সামন্তপ্রথার সূচনা হয়। সামন্তপ্রথার সময় ভারতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবক্ষেত্রে পরিবর্তন ঘটতে থাকলে ভারতবর্ষে মধ্যযুগের সূচনা হয়। তাই ঐতিহাসিকরা মনে করেন যে, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে ভারতে মধ্যযুগের সূচনা হয়।
Tags
History
