'সম্বাদ প্রভাকর' সাময়িকপত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তরঃ
সম্বাদ প্রভাকর : কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সম্বাদ প্রভাকর পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৩১ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি। এই পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাময়িকপত্রের জগতে এক যুগান্তর ঘটে যায়। প্রথমে পত্রিকাটি প্রকাশিত হত সাপ্তাহিকরূপে, পরে সপ্তাহে তিন দিন অর্থাৎ বারত্রয়িক এবং তারপর দৈনিক পত্রিকারূপে প্রকাশিত (১৮৩৯) হতে থাকে। বাংলা ভাষায় সম্বাদ প্রভাকর ই সংবাদপত্র। ১৮৫৩ খ্রিস্টাব্দ থেকে ‘সম্বাদ প্রভাকর’-এর একটি মাসিক সংস্করণও প্রকাশিত হতে থাকে। 
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত এই পত্রিকা বাংলার সাহিত্যসংস্কৃতির জগৎকে নানাভাবে প্রভাবিত করেছিল। এই পত্রিকার পৃষ্ঠাতেই ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রাচীন বাংলার লুপ্তপ্রায় কাব্য-কবিতার পরিচয় তুলে ধরেছিলেন। এই পত্রিকার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্র। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্বাদ প্রভাকর’কে কেন্দ্র করে একটি সাহিত্যিক পরিমণ্ডল গড়ে তুলেছিলেন এবং বাঙালির নাগরিক জীবনে জাতীয় চেতনা ও স্বাজাত্যবােধকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিলেন। সেকালে প্রকাশিত অন্যান্য পত্রপত্রিকার ভাষা অপেক্ষা সম্বাদ প্রভাকর’-এর ভাষাও ছিল অনেক বেশি সাবলীল ও দ্রুতগতিসম্পন্ন। বলা যায়, বাংলায় সাংবাদিক রচনারীতিটি সম্বাদ প্রভাকর’-এর পৃষ্ঠাতেই গড়ে উঠেছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال