উঃ রুশ সাহিত্যিক লিও তলস্তয় রচিত ইলিয়াস’ গল্পের এই উদ্ধৃতিটিতে উফা প্রদেশের বাসিন্দা বাকির জনগােষ্ঠীর ইলিয়াসের সঙ্গে অতিথিদের দেখা করতে আসার কথা বলা হয়েছে।
কঠোর পরিশ্রম ও সুব্যবস্থাপনা বলে অতি সাধারণ অবস্থা থেকে ইলিয়াস বেশ ধনবান ব্যক্তিতে পরিণত হয়। পঁয়ত্রিশ বছরের চেষ্টায় ইলিয়াস দু’শাে ঘােড়া, দেড়শাে গােরু-মােষ,বারােশাে ভেড়া ও অসংখ্য মজুরের মালিক হয়ে ওঠে। প্রতিবেশীরা তার প্রতিপত্তি দেখে ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। ইলিয়াসের নাম-ডাক ছড়িয়ে পড়ে দূর-দূরান্তে। তখন দূর-দূরান্ত থেকে অতিথিরা এসে ভিড় জমাত ইলিয়াসের বাড়িতে। তাদের সেবাযত্নে কোনাে ত্রুটি হতাে না।
ইলিয়াস তার অতিথিপরায়ণ মানসিকতার জন্য অতিথিদের ভালাে ভােজ্য-পানীয় দিয়ে সেবা করত। কুমিস, সরবত, চা, মাংস অতিথিসেবায় সর্বদাই তার বাড়িতে মজুত থাকত। এছাড়া অতিথিদের জন্য ভেড়া বা ঘােটকী মারা হতাে। এভাবে যত্ন করায় ইলিয়াসের বাড়িতে সর্বদা অতিথিদের ভিড় হতাে আর তাদের আপ্যায়নেও কোনাে ত্রুটি হতাে না।
Tags
Bengali
