“এই হলাে আমার মনের কথা কার উক্তি? কোন প্রসঙ্গে এই উক্তি ?তার মনের কথার মধ্যে দিয়ে কোন উপলদ্ধি ধরা পড়েছে?

উঃ আলােচ্য উক্তিটি ইলিয়াসের পত্নী শাম-শেমাগির। মহম্মদ শা-র বাড়িতে আসা জনৈক অতিথির প্রশ্নের জবাবে মনের কথা ব্যক্ত করেছিল ইলিয়াস পত্নী। দাম্পত্য জীবনের পঞশ বছর পেরিয়ে যাওয়ার পর এখন সে প্রকৃত সুখী। সেই প্রসঙ্গেই এই উক্তি।

যখন সম্পত্তি ছিল তখন মনে শান্তি ছিল না তাদের। প্রাচুর্যের মধ্যে কাজ করত একটা পাপবােধ। অন্যদিকে, আবার এ দুশ্চিন্তাও ছিল যে নেকড়ে ঘােড়ার বাচ্চা কিংবা গরুর বাছুরটা নিয়ে গেল, অথবা চোর এসে ঘােড়াগুলােই নিয়ে । নানারকম দুশ্চিন্তায় তাদের রাতের ঘুম চলে গিয়েছিল।
আবার শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে কি না এ দুশ্চিন্তা মাথায় আসত। এছাড়া স্বামীর সঙ্গে সুখালাপের বদলে প্রায়শই মতবিরােধ হতাে কর্মপদ্ধতি নিয়ে। ফলে ঝগড়া হতাে, যা একরকম পাপ। দুশ্চিন্তা-পাপেই তাদের আগের দিন কাটত। তাই যখন তারা ধনী ছিল তখন তাদের সুখী জীবন ছিল না।

এই উক্তির মধ্যে শাম-শেমাগির উপলব্ধি হয় যে পঙ্শ বছরের দাম্পত্য জীবনের মধ্যে এই প্রথম তারা সুখের সন্ধান পেয়েছে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال