“ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লাে।”—ইলিয়াসের অবস্থা কেন খারাপ হয়ে পড়ল?

উঃ লিও তলস্তয় রচিত ইলিয়াস’ নামাঙ্কিত গল্পে ইলিয়াস দম্পতির কথা বলা হয়েছে। নিজের চেষ্টায় প্রচুর সম্পত্তির অধিকারী হয় ইলিয়াস। ছােটো ছেলের বিয়ের পর সে ইলিয়াসকে অমান্য করতে শুরু করে। এরপর ইলিয়াসের পতন শুরু হয়। ইলিয়াস তার ছােটো ছেলেকে বাড়ি থেকে বের করে দেয় এবং একটা বাড়ি ও কিছু গােরু ঘােড়া দেয়। এরপর থেকেই তার সম্পত্তিতে টান পড়ে। আবার এর পরেই ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলি ভেড়া মরে যায় এবং পরের বছর দেখা দেয় দুর্ভিক্ষ। খড়ের অভাবে অনেক গােরু-মহিষ না খেতে পেয়ে মারা যায়। কিরবিজেরা তার ভালাে ঘােড়াগুলি চুরি করে নিয়ে পালিয়ে যায়। এইভাবেই ইলিয়াস হলাে সর্বস্বান্ত। অসহায় এই বৃদ্ধ দম্পতির করুণ অবস্থায় পাশে দাঁড়ানাের মতাে কেউ ছিল না। বড়াে ছেলে আগেই মারা গেছে। বিতাড়িত ছােটো পুত্র অনেক দূর দেশে চলে গিয়েছিল আর একমাত্র কন্যা সেও মারা গেছে। তাই তাদের সাহায্য করার মতাে কেউই ছিল না।

তবে ইলিয়াসের মধ্যে ছিল অদম্য জীবনীশক্তি। তাই সে মহম্মদ শা-র বাড়িতে মজুরির বৃত্তি গ্রহণ করেছিল। তলস্তয় লিখেছেন-
“সে আর তার স্ত্রী মহম্মদশা-র বাড়িতে ভাড়াটে মজুরের মতাে কাজ করে খেতে লাগল। প্রথমে বেশ কষ্ট হতাে, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকত।” 
এইভাবে ইলিয়াস সম্পন্ন ধনী থেকে সাধারণ মজুরে পরিণত হয়েছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال