ভাঙার গান কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1) “কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে”—মুক্ত স্বাধীন সত্য’ কী ? 
উঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ‘ভাঙার গান কবিতায় মুক্ত স্বাধীন সত্য বলতে বুঝিয়েছেন, স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার এবং ভারতবাসী সেই স্বাধীনতা যে কোনাে মূল্যে অর্জন করবেই।
 2)“হা হা হা পায় যে হাসি” – হাসি পাওয়ার কারণ কী ? 
উঃ ব্রিটিশ শাসক ভগবানতুল্য বিপ্লবীদের ফাঁসি দিতে চায়। এটাই হাসি পাওয়ার কারণ। 
3)“মৃত্যুকে ডাক” –মৃত্যুকে কোথায় ডাকা হচ্ছে? 
উঃ বিদ্রোহী কবি নজরুল তরুণকে বিপ্লবমন্ত্রে দীক্ষিত করে মৃত্যুকে জীবনপানে ডাকার ইঙ্গিত দিয়েছেন।
4)“শিকল পূজার পাষাণ বেদী”-তে কাদের রক্ত জমাট বেঁধে গেছে? 
উঃ অত্যাচারী শাসকের দমনপীড়নের ফলে বীর স্বাধীনতা সংগ্রামীদের দেহনিঃসৃত রক্ত জমাট বেঁধে গেছে।
5) “ভগবান পরবে ফাঁসি” – এখানে ভগবান কে বা কারা ? 
উঃ এখানে ভগবান হলেন যাঁরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন অর্থাৎ বিপ্লবীরা। 
6) কবি নজরুল ভাঙার গান কবিতায় তরুণ ঈশানদের কী করতে বলেছেন? 
উঃ তরুণরা যৌবনশক্তির প্রতীক। তরুণরূপী শিবরাই তাদের প্রলয় বিষাণ অর্থাৎ সংগ্রামী বল দিয়ে বাধার প্রাচীর ভেঙে ফেলতে পারে। কবি ভাঙার গানে তাদের আহ্বান করেছেন ।
7)“বাজা তাের প্রলয়-বিষাণ” – কে, কাকে, কেন প্রলয় বিষাণ বাজাতে বলেছেন? 
উঃ বিদ্রোহী কবি ইংরেজদের কারাগারে বন্দি ভারতীয় বিপ্লবীদের তরুণ ঈশান’ সম্বােধন করে বিষাণ বাজাতে বলেছেন।
তরুণ ঈশানের প্রবল ধ্বনিতে পৃথিবীতে নেমে আসবে প্রলয়, ধ্বংস হবে ব্রিটিশ কারাগার, কুসংস্কার, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি।
8) “ওরে ও পাগলা ভােলা” পাগলা ভােলা কে? তাকে উল্লেখ করে কবি কী বলেছেন?
উঃ এখানে মহেশ্বররূপী নবীন যুবককে ‘পাগলা ভােলা’ বলে সম্বােধন করেছেন কবি। ‘পাগলা ভােলা’-কে উদ্দেশ্য করে কবি বলেছেন পাগলা ভােলারূপী স্বাধীনতা সংগ্রামীরা যেন প্রলয় দোলা দেয় এবং ভীমকারার গারদগুলােকে জোরসে ধরে হ্যাচকা টান মেরে ধ্বংস করে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال