উনিশ শতকের নবজাগরণ বাঙালির সমাজজীবনে কী প্রভাব ফেলেছিল সংক্ষেপে তা আলােচনা করাে।

উত্তরঃ
বাঙালির সমাজজীবনে নবজাগরণের প্রভাব : বাংলার নবজাগরণের সূচনা ও বিকাশ ঊনবিংশ শতাব্দীতে। এই নবজাগরণ তৎকালীন বঙ্গসমাজে বিশেষ প্রভাব ফেলেছিল। প্রাচীন ও মধ্যযুগের বঙ্গসমাজে দৈববিশ্বাস, নানাবিধ সংস্কার আর শাস্ত্রীয় বিধিবিধান ছিল অত্যন্ত প্রকট। নবজাগ্রত বাঙালি মানসে এগুলির পরিবর্তে স্থান করে নিল মানবতাবােধে আস্থা, বৈজ্ঞানিক বিচারবুদ্ধি ও বিবেকের অনুপ্রেরণা। এই নবজাগরণের ফলে সামাজিক '। ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। নতুন মূল্যবােধের নিরিখে জীবন ও সমাজকে দেখার চেষ্টা চলতে থাকে। বাংলার সামাজিক ক্ষেত্রে যে উল্লেখযােগ্য পরিবর্তনগুলি আসে, সেগুলি হল—সতীদাহপ্রথা উচ্ছেদ, বিধবাবিবাহ প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহ রােধ, স্ত্রীশিক্ষা বিস্তার প্রভৃতি। এইসব সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে রাজা রামমােহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেন। এসব কাজে তারা উদারমনস্ক কিছু ইংরেজের সহযােগিতাও পেয়েছিলেন। বাংলার নবজাগরণের একটি বড় অবদান বাঙালির মনে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের উন্মেষ। পাশ্চাত্যের ভালাে দিকগুলি গ্রহণ করার সঙ্গে সঙ্গে বাঙালি সমাজে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীলতাও দেখা দিতে থাকে। সব মিলিয়ে এই নবজাগরণ তৎকালীন বঙ্গসমাজকে প্রবলভাবে নাড়া দেয়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال