উত্তরঃ চামড়ার নীচে মাংসপেশি, শিরা, ধমনি রয়েছে। ত্বক বা চামড়া এদের রক্ষা করে, তা নাহলে সামান্য আঘাতেই রক্ত পড়ত। অনেকদিন আগে গন্ডারের চামড়া দিয়ে পােশাক, ঢাল বানানাে হত। সেই পােশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগত না। তাই তাকে বর্ম (দেহ রক্ষাকারী আচ্ছাদন) বলা হত। ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাত৷ ঢাল ও যুদ্ধের বর্মের মতাে ত্বকও বিভিন্ন জীবাণুর থেকে মাংসপেশি ও দেহের ভিতরের বিভিন্ন অংশকে রক্ষা করে। কিন্তু শরীরের কোনাে জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রােগজীবাণু সহজেই দেহের ভিতরের অংশে আক্রমণ করতে পারে। সেই কারণে চামড়া বা ত্বককে বর্ম বলা হয়।
Tags
Environment Science
