অস্থায়ী বাসস্থান: প্রথমে আদিম মানুষ খােলা আকাশের নীচে বাস করত। পরে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়।
খাদ্য ও নিরাপত্তার অভাব: আদিম মানুষ গাছের ফলমূল সংগ্রহ করে এবং বন্যজন্তু শিকার করে খাদ্যের অভাব মেটানাের চেষ্টা করত| অনেকক্ষেত্রেই খাবারগুলি খাদ্যযােগ্য হত না।
যাযাবর জীবন: শিকার ও খাদ্যের খোঁজে আদিম মানুষকে এক জায়গা থেকে আর-এক জায়গায় ঘুরে বেড়াতে হত।
প্রাকৃতিক প্রতিকূলতা; ঝড়বৃষ্টি, ভূমিকম্প, বন্যা, তুষারপাত, বজ্রপাত, দাবানল ইত্যাদি প্রাকৃতিক প্রতিকূলতার মােকাবিলা করে আদিম মানুষকে বেঁচে থাকতে হত।
Tags
History
