মানবসমাজের ক্রমবিকাশের ধাপকে ব্যাখ্যা করাে।

সূচনা : লুইস হেনরি মরগ্যান তার ‘এনসিয়েন্ট সােসাইটি’ গ্রন্থে বলেছেন মানবসমাজের ক্রমবিকাশের তিনটি ধাপ রয়েছে, যথা— 
1) বন্যদশা
2) বর্বরদশা
3) সভ্যদশা

মানবসমাজের ক্রমবিকাশ 

বন্যদশা : আদিম মানুষ খাবারের খোঁজে যখন বনে ঘুরে বেড়াত সেই সময়কে বন্যদশা বলে চিহ্নিত করা হয়েছে | মরগ্যানের মতে বন্যদশার তিনটি ধাপ রয়েছে, যথা—
(i) আদি বন্যদশা: এইসময় মানুষের প্রধান জীবিকা ছিল ফলমূল সংগ্রহ করা। 
(ii) মধ্য বন্যদশা: এই পর্বে মানুষের প্রধান জীবিকা ছিল পশুশিকার৷ 
(iii) অন্ত বন্যদশা: এই পর্বে মানুষ তিরধনুকের ব্যবহার শুরু করে এবং মাটির পাত্র তৈরি করতে শেখে। 

বর্বরদশা; মানুষের বর্বরদশার আবার তিনটি স্তর রয়েছে, যথা—
(i) আদি বর্বরদশা: এই পর্বে মানুষ শিকার করেই মূলত জীবিকা চালাত। 
(ii) মধ্য বর্বরদশা: এই পর্যায়ে মানুষ কৃষিকাজ শুরু করে। 
(iii) অন্ত বর্বরদশা: এই পর্যায়ে ধবনিসংকেত লিপির উদ্ভাবন ঘটে। কৃষিকাজের ওপর নির্ভর করে মানুষ স্থায়ী বসতিজীবনে প্রবেশ করে। 

সভ্যদশা : মানবসমাজের ক্রমবিকাশের শেষধাপ হল সভ্যদশা। আজকের আধুনিক মানুষ এই পর্যায়ভুক্ত। কৃষি থেকে শিল্পে উত্তরণের মধ্যে দিয়ে এই পর্বে মানুষ আধুনিক হয়েছে। এই পর্বে নগরের পত্তন হয় এবং রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال