সূচনা: মেহেরগড় সভ্যতা ছিল মূলত কৃষিনির্ভর সভ্যতা।
মেহেরগড় সভ্যতার প্রথম পর্ব
◆ সময়কাল: মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ পর্যন্ত। এই সময়কাল মেহেরগড় সভ্যতার সব থেকে পুরােনাে পর্যায় ছিল বলে অনুমান করা হয়।
◆ কৃষিকাজ: কৃষিকাজ হিসেবে মেহেরগড়বাসী এই পর্বে গম ও যব ফলাতে জানত।
◆ গৃহপালিত পশু: মেহেরগড় সভ্যতার প্রথম পর্বের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া, ও কুঁজওয়ালা ষাঁড়।
◆ প্রত্নতাত্ত্বিক নিদর্শন; মেহেরগড়ে পাথরের উঁতা বা শস্য পেষার যন্ত্র মিলেছে। জানা গেছে এই সভ্যতার প্রথম পর্বে মেহেরগড়বাসী পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি বানাতে পারত।
◆ ঘরবাড়ি: মাটির বাড়িগুলিতে রােদে পােড়ানাে ইটের ব্যবহার দেখা যায়। বাড়িগুলিতে একাধিক ঘর থাকত।
◆ শস্য মজুত ব্যবস্থা: মেহেরগড় সভ্যতার কয়েকটি ইমারতের আকার সাধারণ বাড়ির চেয়ে অনেক বড়াে ছিল| প্রত্নতাত্ত্বিকদের অনুমান এই বড়াে বাড়িগুলিতে শস্য মজুত রাখা হত।
Tags
History
