সূচনা : মেহেরগড় সভ্যতা ছিল তামা ও পাথরের যুগের সভ্যতা।
মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব
◆ সময়কাল : মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ পর্যন্ত।
◆ কৃষিকাজ; মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে গম ও যবের পাশাপাশি কার্পাস চাষেরও প্রমাণ মিলেছে।
◆ কাস্তের ব্যবহার; মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কাস্তের ব্যবহার হত বলে জানা গেছে।
◆ মাটির পাত্র: মেহেরগড়বাসীরা মাটির পাত্র তৈরি করতে জানলেও তখনও কুমােরের চাকার ব্যবহার শুরু হয়নি|তাই এই পর্বের প্রথম দিকে মাটির পাত্রগুলি হাতে করে তৈরি করা হত। দ্বিতীয় পর্বের একেবারে শেষের দিকে কুমােরের চাকার ব্যবহার শুরু হলে তাতে মাটির পাত্র তৈরি হতে থাকে।
◆ অলংকার: এই পর্বে মেহেরগড়বাসী বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরি করতে শিখেছিল।
Tags
History
