সূচনা: মেহেরগড় সভ্যতা ছিল ভারতীয় উপমহাদেশের এক প্রাচীন গ্রামীণ সভ্যতা।
মেহেরগড় সভ্যতার তৃতীয় তথা শেষ পর্ব
◆ সময়কাল : মেহেরগড় সভ্যতার তৃতীয় তথা শেষ পর্বের সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৩০০ থেকে খ্রিস্টপূর্ব ৩৮০০ অব্দ পর্যন্ত।
◆ কৃষিকাজ : কৃষিকাজ হিসেবে এই পর্বে মেহেরগড়বাসী নানারকম গম এবং যব চাষ করত।
◆ মাটির পাত্র : কুমােরের চাকায় মাটির পাত্র তৈরির কৌশল এই পর্বে মেহেরগড় সভ্যতার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এসময় তৈরি পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে, তাতে নানারকম নকশা ও ছবি আঁকা হত৷ একরঙা, দুইরঙা ও বহুরঙা মাটির পাত্র পাওয়া গেছে।
◆ সভ্যতার আয়তন বৃদ্ধি : তৃতীয় পর্বে বসতি হিসেবে মেহেরগড় সভ্যতার আয়তন বাড়ে।
◆ তামার ব্যবহার : এই পর্বে মেহেরগড় সভ্যতায় নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল। অবশ্য আকরিক থেকে ব্যবহারের জন্য তামা বার করা কঠিন কাজ ছিল। তাই পাথরের তৈরি জিনিসপত্রও এসময়ে ব্যবহার করা হত।
◆ সিলমােহর : মেহেরগড় সভ্যতার তৃতীয় তথা শেষ পর্বে সিলমােহরের ব্যবহার শুরু হয়েছিল।
Tags
History
