সূচনা: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ষােলােটি মহাজনপদের কথা জানা যায়।
ষােড়শ মহাজনপদ
1) সংজ্ঞা: ছােটো ছােটো জনপদগুলি যখন বড়াে রাজ্যে পরিণত হয়, তখন তাকে মহাজনপদ বলা হয়। বলা যায়, জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতা বড়াে, তা হল মহাজনপদ। মধ্য, উত্তর ও দক্ষিণ ভারতের ষােলােটা মহাজনপদকে একসঙ্গে ষােড়শ মহাজনপদ বলা হয়।
2) অবস্থান: গঙ্গা-যমুনার উপত্যকাকে কেন্দ্র করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। এগুলির অধিকাংশই অবস্থিত ছিল আজকের মধ্য ও উত্তর ভারত অঞ্চলে একমাত্র অস্মক মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল।
3) প্রকৃতি: বেশিরভাগ মহাজনপদ ছিল রাজতান্ত্রিক রাজ্য এবং কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক বা গণরাজ্য।
4) শাসন পরিচালনা: রাজতান্ত্রিক মহাজনপদগুলিতে রাজা শাসন চালাতেন| অরাজতান্ত্রিক বা গণরাজ্যগুলিতে কোনাে রাজার শাসন ছিল না। এগুলিতে জনগণ সবাই মিলে আলাপ-আলােচনার মধ্য দিয়ে কর্তব্য ঠিক করতেন।
Tags
History
