দেকার্ত ও স্পিনােজার বুদ্ধিবাদের মূলতত্ত্বগুলি আলােচনা করাে।

উত্তরঃ বুদ্ধিবাদ বা প্রজ্ঞাবাদ অনুসারে বুদ্ধি বা প্রজ্ঞা থেকেই প্রকৃত জ্ঞানের উৎপত্তি। প্রকৃত জ্ঞানের লক্ষণ হলাে— নিত্যতা, নিশ্চয়তা, বিধিবদ্ধতা, সার্বিকতা ও অনিবার্য। প্রত্যক্ষ অভিজ্ঞতায় যে জ্ঞান পাওয়া যায়, তাতে এইসব লক্ষণ অনুপস্থিত থাকে। তাই অভিজ্ঞতা কখনাে সত্য জ্ঞানের সন্ধান দিতে পারে না। অভিজ্ঞতায় ব্যক্তি যে জ্ঞান লাভ করে, তাকে ব্যক্তিগত অভিমত’ বলা যেতে পারে, কিন্তু জ্ঞান বলা যায় না। 
বুদ্ধিবাদী দার্শনিক : আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দেকার্তকে বুদ্ধিবাদের প্রবর্তক বলা হয়। শুধুমাত্র বুদ্ধিবাদের প্রবর্তক নয়, দেকার্তকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। তার পরবর্তী দার্শনিকদের মধ্যে বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে স্পিনােজা ও লাইবনিজ-এর নামও বিশেষভাবে উল্লেখযােগ্য।

দেকার্তের বুদ্ধিবাদের মূলতত্ত্ব : আধুনিক বুদ্ধিবাদের জনক হলেন ফরাসি দার্শনিক দেকার্ত। তবে প্রাচীন দর্শনে বুদ্ধিবাদের উল্লেখ পাওয়া যায়। প্লেটো মনে করতেন, ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান সত্য নয়, বুদ্ধির দ্বারা লব্ধ জ্ঞানই যথার্থ। দেকার্তের বক্তব্যের মধ্যে বুদ্ধিবাদের বিশ্লেষণ পাই। তিনি একজন গণিতজ্ঞ ছিলেন। তার মতে, গণিতই জ্ঞানের আদর্শ। কেননা গাণিতিক জ্ঞান নিশ্চিত। ইন্দ্রিয়লব্ধ সকল প্রকার জ্ঞানকে সন্দেহ করা গেলেও সন্দেহকর্তাকে কিন্তু সন্দেহ করা যায় না। তিনি বলেন, সন্দেহ করার অর্থ চিন্তা করা। তাই তিনি বলেন, “আমি সন্দেহ করি, অতএব আমি আছি।” এই কথাটির দ্বারা দেকার্ত প্রমাণ করলেন যে আমি বা আমার অস্তিত্ব সন্দেহাতীত। কেবল বুদ্ধিই আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারে। তিনি আরাে বলেন, অভিজ্ঞতায় আমরা যে ধারণাগুলােকে পাই তা হলাে আগন্তুক ও কৃত্রিম ধারণা।
এগুলি থেকে উৎপন্ন জ্ঞান নির্ভরযােগ্য নয়। তিনি আর একপ্রকার ধারণার কথা বলেছেন, তা হলাে সহজাত। দেকার্ত সহজাত ধারণাকে বুদ্ধিজাত বলে মনে করেন। অসীমতা, নিত্যতা, ঈশ্বরের ধারণা হলাে সহজাত। বুদ্ধিগ্রাহ্য এই সকল ধারণা থেকে অপর সকল জ্ঞান নিঃসৃত হয়।

স্পিনােজার বুদ্ধিবাদের মূলতত্ত্ব : পরবর্তী বুদ্ধিবাদী স্পিনােজা দেকার্তের বক্তব্যেরই প্রতিধ্বনি করে বলেন যে আমাদের সকল জ্ঞানের উৎস হলাে বুদ্ধি। তিনি বলেন, সহজাত ধারণার মাধ্যমেই আমরা যথার্থ জ্ঞান লাভ করি। জার্মান দার্শনিক লাইবনিজের মতে, সকল ধারণাই সহজাত। তবে তিনি বলেন, এই ধারণাগুলি সুপ্ত অবস্থায় থাকে। ইন্দ্রিয় সংবেদনের সঙ্গে বাহ্যবস্তুর সম্বন্ধ স্থাপিত হলে এই সহজাত ধারণাগুলি প্রকট হয়ে জ্ঞানের আকারে উপস্থাপিত হয়। এইভাবে লাইবনিজের মতবাদে সংবেদন তথা ইন্দ্রিয় অভিজ্ঞতাই স্বীকার করা হচ্ছে। তাই তিনি বলেছেন, “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়গুলিতে ছিল না-- কেবলমাত্র বুদ্ধি ছাড়া। এখানে তার মতবাদে স্ববিরােধিতা লক্ষ করা যায়।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال