নবম শ্রেণীর বিংশ শতকে ইউরোপ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. ‘জার’ উপাধিটি সর্বপ্রথম কে ধারণ করেন ? উত্তরঃ চতুর্থ আইভান।
2. ‘জার’ শব্দটি কোথা থেকে এসেছে? উত্তরঃ সিজার শব্দ থেকে।
3. রাশিয়ার রোমানভ বংশের প্রথম রাজা কে ? উত্তরঃ মিখাইল রোমানভ।
4. রাশিয়ার রোমানভ বংশীয় রাজারা কত বছর রাজত্ব করেন ?
উত্তরঃ 300 বছর।
5. রাশিয়ার জাররা কোন্ বংশের শাসক ছিলেন ? উত্তরঃ রোমানভ বংশ।
6. কোন্ আইন দ্বারা রাশিয়ার সার্ফরা মুক্তি পায় ? উত্তরঃ এডিক্ট অভ্ ইমানসিপেসন।
7. কত খ্রিস্টাব্দে রাশিয়ার সার্ফদের মুক্তি দেওয়া হয় ? 
উত্তরঃ 1861 খ্রিস্টাব্দে।
৪. রাশিয়ার শেষ জার কে ছিলেন ? উত্তরঃ দ্বিতীয় নিকোলাস।
9. কোন্ সময় রাশিয়ায় নারোদনিক আন্দোলন শুরু হয় ?
উত্তরঃ 1870-এর দশক।
10. ‘নারোদনিক’ কথাটি কোন্ শব্দ থেকে এসেছে ? 
উত্তরঃ নারোদ শব্দ থেকে।
11. ‘নারোদ’ কথার অর্থ কী ?
উত্তরঃ জনগণ।
12. নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ আলেকজান্ডার হার্জেন।
13. রাশিয়ায় কবে জার শাসনের অবসান হয় ? উত্তরঃ 1917 খ্রিস্টাব্দে
14. রাশিয়ার কোন সম্রাট নারোদনিক আন্দোলনকারীদের হাতে নিহত হন ?
উত্তরঃ দ্বিতীয় আলেকজান্ডার।
15. কে ‘বাইবেল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ প্রথম আলেকজান্ডার।
16. কোন্ জারের আমলে রাশিয়ায় ডেকাব্রিস্ট আন্দোলন শুরু হয় ?
উত্তরঃ প্রথম নিকোলাস।
17. ‘প্রিটোরিয়া গার্ড’ কী ?
উত্তরঃ জার আমলের পুলিশ বাহিনী।
18. আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন ? উত্তরঃ রুশ মেনশেভিক দলের নেতা।
19. ‘এক জার, এক চার্চ, এক রাশিয়া’ এই ঘোষণাটি কোন্ রুশ জার ঘোষণা করেন ? উত্তরঃ তৃতীয় আলেকজান্ডার।
20. কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয় ? উত্তরঃ দ্বিতীয় আলেকজান্ডারকে।
21. ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় কাকে ? উত্তরঃ পিটার দ্যা গ্রেটকে।
22. রানি আলেকজান্দ্রিয়া কে ছিলেন ?
উত্তরঃ জার্মান বংশীয় রাজকন্যা ও দ্বিতীয় নিকোলাসের পত্নী। 
23. রাসপুতিন কে ছিলেন ?
উত্তরঃ রানি আলেকজান্দ্রিয়ার পরামর্শদাতা এবং ভণ্ড সাধু।
24. 1904-1905-এর রুশ-জাপান যুদ্ধে কার পরাজয় হয়েছিল ?
উত্তরঃ রাশিয়ার।
25. 1905 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সময় রাশিয়ায় জার বা সম্রাট কে ছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় নিকোলাস।
26. রাশিয়ার ভূমিদাসরা কী নামে পরিচিত ছিল? উত্তরঃ সার্ফ।
27. মির কাদের বলা হত ?
উত্তরঃ পূর্বতন রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি।
28. কুলাক কী?
উত্তরঃ জার আমলে রাশিয়ার জমিদার ও জোতদার গোষ্ঠী।
29. ‘অক্টোবর ইস্তাহার’ কে ঘোষণা করেন ?
উত্তরঃ দ্বিতীয় নিকোলাস।
30. রাশিয়ায় ‘মার্চ বিপ্লব’ কবে হয় ?
উত্তরঃ 13 মার্চ, 1917 |
31. দ্বিতীয় নিকোলাস কবে ক্ষমতাচ্যুত হন? উত্তরঃ 14 মার্চ, 1917 খ্রিস্টাব্দে।
32. বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি ? উত্তরঃ সোভিয়েত রাশিয়া ।
33. USSR-এর পুরো নাম কী ?
উত্তরঃ ইউনিয়ন অভ্ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। 
34. সোভিয়েত রাশিয়ার (USSR) জন্ম হয় কবে? উত্তরঃ 1924 খ্রিস্টাব্দে।
35. রাশিয়ায় গৃহযুদ্ধ কবে হয় ? 
উত্তরঃ 1918-1921 খ্রিস্টাব্দে।
36. ‘রুশ বিপ্লবের জনক’ কাকে বলা হয় ?
উত্তরঃ ভি আই লেনিন কে।
37. রুশ সমাজতন্ত্র বাদের জনক বলা হয় কাকে ?
উত্তরঃ জর্জ প্লেখানভকে ।
38. রাশিয়ায় কে লাল ফৌজ গঠন করেন ? উত্তরঃ লিয়ো ট্রটস্কি।
39. রাশিয়াতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (Social Democratic Party) কবে গঠিত হয় ? উত্তরঃ 1898 খ্রিস্টাব্দে।
40. সোশ্যাল ডেমোক্রেটিক দল কবে, কী নামে দ্বিধাবিভক্ত হয় ?
উত্তরঃ 1903 খ্রিস্টাব্দে, বলশেভিক ও মেনশেভিক।
42. রক্তাক্ত রবিবারের ঘটনা কবে ঘটেছিল ? উত্তরঃ 1905-এর 22 জানুয়ারি।
43. কে “1905-এর বিপ্লবকে 1917-এর বিপ্লবের মহড়া” বলেছেন?
উত্তরঃ ট্রটস্কি বলেছেন।
41. ‘বলশেভিক’ ও ‘মেনশেভিক’ শব্দের অর্থ কী ? 
উত্তরঃ বলশেভিক শব্দের অর্থ সংখ্যাগরিষ্ঠ ও মেনশেভিক শব্দের অর্থ সংখ্যালঘিষ্ঠ।
44. ডুমা কী ?
উত্তরঃ রাশিয়ার আইনসভার নিম্নকক্ষ।
45. 1917-এর মার্চে কার নেতৃত্বে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয় ?
উত্তরঃ জর্জ লুভভের নেতৃত্বে।
46. ‘এপ্রিল থিসিস' কে ঘোষণা করেছিলেন ? উত্তরঃ ভি আই লেনিন।
47. লেনিন কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন ? 
উত্তরঃ বলশেভিক দলের।
48. লেনিনের একজন সহযোগীর নাম লেখো। উত্তরঃ লিয়ো ট্রটস্কি।
49. রুশ বিপ্লবের পর সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি কে হন ? 
উত্তরঃ লেনিন।
50. ‘থার্ড সেকশন' কী ?
উত্তরঃ জার আমলের গুপ্তপুলিশ বাহিনী।
51. ‘জেমস্টভো’ কী?
উত্তরঃ রাশিয়ায় জার আমলের স্বশাসিত প্রতিনিধিত্বমূলক প্রাদেশিক শাসন পরিষদ।
52. ‘সোভিয়েত’ কী?
উত্তরঃ পূর্বতন রাশিয়ার সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদ।
53. কোন্ বিপ্লবকে 1917-এর বিপ্লবের ‘ড্রেস রিহার্সাল' বলা হয় ?
উত্তরঃ 1905-এর রুশ বিপ্লব।
54. ফাদার অ্যান্ড সন্স গ্রন্থের লেখক কে ? উত্তরঃ তুর্গেনিভ।
55. মাদার উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির লেখা।
56. লিয়ো টলস্টয় কে ছিলেন ? 
উত্তরঃ রুশ সাহিত্যিক।
57. ইক্ষ্বা পত্রিকা সর্বপ্রথম কে প্রকাশ করেন ? উত্তরঃ লেনিন।
58. লেনিনের পুরো নাম কী?
উত্তরঃ ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন।
59. প্রাভদা পত্রিকাটি কোন্ রুশ দলের মুখপত্র ছিল ? 
উত্তরঃ বলশেভিক দল।
60. রুশ বিপ্লবের ক-টি পর্যায় ছিল ? উত্তরঃ তিনটি পর্যায় ছিল।
61. নভেম্বর বিপ্লবের নায়ক কে ছিলেন ? উত্তরঃ ভি আই লেনিন।
62. প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ করো। উত্তরঃ 1914-1918 খ্রিস্টাব্দ পর্যন্ত।
63. সেডানের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল ? উত্তরঃ 1870 খ্রিস্টাব্দে।
64. কবে ঐক্যবদ্ধ ইটালির জন্ম হয় ? 
উত্তরঃ 1871 খ্রিস্টাব্দে।
65. কে 1870–1914 পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলেছেন ?
উত্তরঃ ঐতিহাসিক কেটেলবি।
66. অস্ট্রো-জার্মান দ্বিশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ 1879 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
67. কবে ‘ত্রিশক্তি চুক্তি' (Triple Alliance) স্বাক্ষরিত হয় ? 
উত্তরঃ 1882 খ্রিস্টাব্দে।
68. কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি (Triple Alliance) স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে।
69. কবে ‘ত্রিশক্তি আঁতাত' (Triple Entente) স্বাক্ষরিত হয় ? 
উত্তরঃ 1907 খ্রিস্টাব্দে ত্রিশক্তি আঁতাত স্বাক্ষরিত হয় ।
70. কাদের মধ্যে ত্রিশক্তি আঁতাত স্বাক্ষরিত হয় ? উত্তরঃ ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে।
71. মরক্কো দেশটি কার উপনিবেশ ছিল ? উত্তরঃ ফ্রান্সের উপনিবেশ ছিল।
72. কবে মরক্কো সংকট সৃষ্টি হয়েছিল ? উত্তরঃ 1905 খ্রিস্টাব্দে।
73. আগাদির সংকট কবে সৃষ্টি হয়েছিল ? উত্তরঃ 1911 খ্রিস্টাব্দে।
74. কোন্ ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ?
উত্তরঃ সেরাজেভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে।
75. সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল ? উত্তরঃ 1914 খ্রিস্টাব্দের 28 জুন।
76. কোন্ কোন্ দেশ মিলে মিত্রশক্তি গঠিত হয়েছিল ?
উত্তরঃ ইটালি, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা ও রাশিয়া ।
77. কোন্ কোন্ দেশ নিয়ে কেন্দ্রীয় শক্তি গড়ে উঠেছিল ? 
উত্তরঃ জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া নিয়ে।
78. ‘বিশ্বরাজনীতি তত্ত্ব’ কে প্রচার করেছিলেন ? উত্তরঃ জার্মান সম্রাট কাইজার উইলিয়াম প্রচার করেছিলেন।
79. জাপান কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে ? উত্তরঃ 1915 খ্রিস্টাব্দে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দ্বারা।
৪0. ব্রেস্টলিটভস্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? উত্তরঃ 1918 খ্রিস্টাব্দের মার্চ মাসে।
81. কাদের মধ্যে ব্রেস্টলিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ জার্মানি ও রাশিয়ার মধ্যে।
82. প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পণ করে ? 
উত্তরঃ 1918-এর 11 নভেম্বর।
83. প্রথম বিশ্বযুদ্ধে কোন্ পক্ষ জয়ী হয় ? উত্তরঃ মিত্রপক্ষ জয়ী হয়।
84. প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া থেকে কোন্ রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে ?
উত্তরঃ হাঙ্গেরির আত্মপ্রকাশ ঘটে।
85. উড্রো উইলসন কে ছিলেন ? উত্তরঃ আমেরিকার আটাশতম রাষ্ট্রপতি।
86. আমেরিকা কবে মিত্রপক্ষের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে? 
উত্তরঃ 1917 খ্রিস্টাব্দে মিত্রপক্ষের হয়ে।
87. চোদ্দো দফা শর্তের/নীতির প্রবর্তক কে ছিলেন? 
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।
88. ‘জাতিসংঘের জনক' কাকে বলে ?
উত্তরঃ উড্রো উইলসনকে।
89. প্রথম বিশ্বযুদ্ধের পর কোথায় শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ প্যারিসে।
90. প্যারিসের শান্তি সম্মেলনে ক-টি দেশ সমবেত
হয়েছিল ?
উত্তরঃ 32টি দেশ।
91. প্যারিসের শান্তি সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন ? 
উত্তরঃ ফরাসি প্রধানমন্ত্রী ক্লিমেনশো।
92. প্যারিসের শান্তি সম্মেলনে আমেরিকা থেকে কে প্রতিনিধিত্ব করেছিলেন ? 
উত্তরঃ রাষ্ট্রপতি উড্রো উইলসন।
93. কবে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দের 28 জুন।
94. কে ভার্সাই সন্ধিকে ‘মৃত্যু পরিকল্পনা’ বলেছেন ? 
উত্তরঃ ফিলিপ শিডম্যান।
95. প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তিরক্ষার জন্য কোন্ সংস্থা গঠন করা হয় ?
উত্তরঃ জাতিসংঘ।
96. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ? উত্তরঃ স্যার এরিক ডুমন্ড।
97. বিশ্বব্যাপী মহামন্দার সূত্রপাত কোন্ বছর হয়েছিল ? 
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে।
98.‘কালো বৃহস্পতিবার’ কাকে বলা হয় ? 
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দের 24 অক্টোবর বৃহস্পতিবার মহামন্দার সূত্রপাত হয়েছিল বলে ওই দিনটিকে ‘কালো বৃহস্পতিবার’ বলা হয়।
99. কোন্ সময় থেকে ইউরোপে মহামন্দা কাটতে থাকে ? 
উত্তরঃ 1933 খ্রিস্টাব্দ থেকে।
100. বেনিটো মুসোলিনি কে ছিলেন ? উত্তরঃ ইটালির ফ্যাসিস্ট শাসক।
101. কে ফ্যাসিস্ট দল গড়ে তুলেছিলেন ? উত্তরঃ বেনিটো মুসোলিনি।
102. ‘ফ্যাসিস্ট’ শব্দটির অর্থ কী ? 
উত্তরঃ দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড।
103. তৃতীয় ভিক্টর ইমানুয়েল কে ছিলেন? উত্তরঃ ইটালির সম্রাট।
104. মুসোলিনি কবে ‘মার্চ অন রোম’ বা রোম অভিযান করেছিলেন ?
উত্তরঃ 2 অক্টোবর 1922।
105. হাইলেসেলাসি কে ছিলেন ? উত্তরঃ আবিসিনিয়া, বর্তমান ইথিয়োপিয়ার শাসক।
106. কবে ল্যাটেরান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ? উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে।
107. মুসোলিনি কবে আবিসিনিয়া আক্রমণ করেন ? 
উত্তরঃ 1935 খ্রিস্টাব্দে।
108. কার নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ? 
উত্তরঃ ফ্রেডরিক ইবার্টের নেতৃত্বে।
109. জার্মানির পক্ষ থেকে কে ভার্সাই সন্ধি স্বাক্ষর করেছিলেন ? 
উত্তরঃ ফ্রেডরিক ইবার্ট।
110. গুস্তাভ স্ট্রেসম্যান কে ছিলেন ?
উত্তরঃ পূর্বতন জার্মানির প্রেসিডেন্ট।
111. ‘আয়রন ব্রুস’ উপাধিতে কে ভূষিত হন? উত্তরঃ অ্যাডলফ হিটলার।
112. মেই ক্যাম্ফ বা আমার সংগ্রাম (Mein kamf) কার লেখা ?
উত্তরঃ হিটলারের লেখা।
113. আমার সংগ্রাম (Mein kamf) কী ? উত্তরঃ হিটলারের আত্মজীবনী।
114. কোন্ গ্রন্থটিকে ‘নাতসিবাদের বাইবেল বলা হয় ? 
উত্তরঃ Mein Kamf
115. হিল্ডেনবার্গ কে ছিলেন? 
উত্তরঃ জার্মান রাষ্ট্রপতি।
116. কবে হিটলার নিজেকে 'ফ্যুয়েরার' হিসেবে ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ 1934 খ্রিস্টাব্দে।
117, স্টর্ম ট্রুপার্স (Storm troopers) কী? উত্তরঃ হিটলারের আধাসামরিক ঝটিকা বাহিনী।
118. শ্যুটস স্টাফলেন কী?
উত্তরঃ হিটলারের যে-সেনাদল কালো রঙের পোশাক পরত, তাদের ‘শ্যুটস স্টাফলেন’ বা ‘এলিট গার্ডস' (Elite Guards) বলা হত।
119. হিটলারের গুপ্ত পুলিশ বাহিনীর নাম কী ছিল ? 
উত্তরঃ গেস্টাপো।
120. Peoples Observer (পিপলস অবজারভার) কী ? 
উত্তরঃ নাতসি দলের মুখপত্রের নাম ছিল।
121. গোয়েবল্স কে ছিলেন ? 
উত্তরঃ নাতসি দলের প্রচার সচিব।
122. জাতিসংঘের উদ্যোগে জেনেভাতে কবে নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 1932-33 খ্রিস্টাব্দে।
123. হিটলার কবে রাইন অঞ্চল জয় করেন ? উত্তরঃ 1936 খ্রিস্টাব্দে।
124. ইটালির কোন্ নেতাকে ‘বিপজ্জনক বিপ্লবী' বলা হত?
উত্তরঃ মুসোলিনিকে।
125. রোম-বার্লিন-টোকিয়ো অক্ষচুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ 1937 খ্রিস্টাব্দে।
126. হিটলার কবে অস্ট্রিয়া জয় করেন ?
উত্তরঃ 1938 খ্রিস্টাব্দে।
127. হিটলারের অস্ট্রিয়া জয় কী নামে পরিচিত ?
উত্তরঃ আনশ্লস বা নিবিড় সংযুক্তি।
128. কবে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর।
129. মিউনিখ চুক্তির দ্বারা হিটলার কোন অঞ্চল জয়ের অধিকার পায় ?
উত্তরঃ চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল।
130. কোন্ কোন্ দেশের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইটালির মধ্যে।
131. কবে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় ? 
উত্তরঃ 1939 খ্রিস্টাব্দের 23 আগস্ট।
132. ফ্রাংকো কে ছিলেন ? 
উত্তরঃ স্পেনের গৃহযুদ্ধের নায়ক।
133. স্পেনের গৃহযুদ্ধকে কে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া’ বলেছেন ?
উত্তরঃ ঐতিহাসিক ল্যাংসাম।
134. স্পেনের গৃহযুদ্ধে কে জয়ী হয়েছিল ? উত্তরঃ ফ্রাংকো।
135. ‘লুফৎওয়াফ' কী? 
উত্তরঃ জার্মানির বিমানবাহিনী।
136. হার্বার্ট ক্লার্ক হুভার কে ছিলেন ? উত্তরঃ আমেরিকার পূর্বতন রাষ্ট্রপতি।
137. “আন্তর্জাতিক শান্তি হল কাপুরুষের স্বপ্ন’— উক্তিটি কার ?
উত্তরঃ ইটালির রাষ্ট্রপ্রধান মুসোলিনির।
138. কে ফ্রান্সকে ‘জার্মানির চিরশত্রু’ আখ্যা দিয়েছিলেন ? 
উত্তরঃ অ্যাডলফ হিটলার।
139. হিটলারের সময়ে জার্মানিতে ইহুদি বিতাড়নের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তরঃ আইখম্যান নেতৃত্ব দিয়েছিলেন।
140. 'ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক বক্তা' কাকে বলা হয় ?
উত্তরঃ হিটলারকে।
141. ‘এলিট গার্ডস' (Elite Guards) বাহিনীর কাজ কী ছিল ?
উত্তরঃ মৃত্যুভয় তুচ্ছ করে জার্মান নেতাদের জীবন রক্ষা করা। 
142. নাতসি দলের প্রতীক কী ছিল ? উত্তরঃ স্বস্তিকা চিহ্ন।
143. লেবেন্সরাউম কী?
উত্তরঃ ইউরোপে হিটলার কর্তৃক জার্মান জাতির বাসস্থান গড়ে তোলার নীতিকে বলা হয় লেবেন্সরাউম।
144. জার্মানির জাতীয় সংগীত কোনটি ? উত্তরঃ ভাগনার রচিত ‘জাগ্রত জার্মানি'।
145. মিউনিখ চুক্তিকে কে সম্মানজনক চুক্তি বলেছিলেন ? 
উত্তরঃ চেম্বারলেন।
146. কে, কোথায় কডিলো নামে পরিচিত ছিলেন ? 
উত্তরঃ ফ্রাংকো, ইংল্যান্ডে।
147. ফ্রাংকোর নেতৃত্বে গঠিত রাজনৈতিক দলটির নাম কী ? 
উত্তরঃ ফ্যালঙ্গিস্ট।
148. স্পেনের গৃহযুদ্ধের কবে অবসান হয় ? উত্তরঃ 1939 খ্রিস্টাব্দে।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال