1. 'বিপ্লব' শব্দটির অর্থ কী ?
উত্তরঃ আমূল পরিবর্তন।
2. কোথায় সর্বপ্রথম শিল্পবিপ্লব দেখা দেয় ? উত্তরঃ ইংল্যান্ডে।
3. শিল্পবিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ অগাস্তে ব্ল্যাংকি।
4. শিল্পবিপ্লব কথাটি কে জনপ্রিয় করেন ? উত্তরঃ আরনল্ড টয়েনবি।
5. ব্যাংক অভ্ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় কবে ? উত্তরঃ 1694 খ্রিস্টাব্দে।
6. ইংল্যান্ডে কোন্ শিল্পে প্রথম শিল্পবিপ্লব শুরু হয় ?
উত্তরঃ বস্ত্রশিল্পে।
7. বস্ত্রশিল্পে ব্যবহৃত দুটি যন্ত্রের নাম লেখো। উত্তরঃ উড়ন্ত মাকু ও ওয়াটার ফ্রেম।
৪. কে ‘মিউল’ আবিষ্কার করেন ? উত্তরঃ কার্টরাইট।
9. কে কবে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন ?
উত্তরঃ জেমস্ ওয়াট (1769)।
10. ‘বাষ্পচালিত রেলইঞ্জিন’ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জর্জ স্টিফেনসন।
11. ‘সেফটি ল্যাম্প'-এর আবিষ্কারক কে ছিলেন ?
উত্তরঃ হামফ্রে ডেভি
12. কবে লোহা গলানোর চুল্লি বা ব্লাস্ট ফার্নেস আবিষ্কৃত হয় ?
উত্তরঃ 1760 খ্রিস্টাব্দে।
13. কত খ্রিস্টাব্দে ‘ওয়াটার ফ্রেম' আবিষ্কৃত হয়েছিল ?
উত্তরঃ 1769 খ্রিস্টাব্দে।
14. শিল্প বিপ্লবের ফলে শ্রমিকরা কোন আন্দোলনে শামিল হয় ?
উত্তরঃ ট্রেড ইউনিয়ন আন্দোলন।
15. কোন্ সময়ে ব্রিটেনে লুডাইট আন্দোলন চলেছিল ?
উত্তরঃ 1811-1817 খ্রিস্টাব্দ পর্যন্ত।
16. ব্রিটেনে লুডাইট আন্দোলনের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ নেড লুড।
17. কার আমলে ফ্রান্সে প্রকৃত শিল্পবিপ্লব শুরু হয়েছিল ?
উত্তরঃ লুই ফিলিপের আমলে (1830-48 খ্রিস্টাব্দ)।
18. কবে ‘ক্রেডিট ফসিয়ার’ স্থাপিত হয়েছিল ? উত্তরঃ 1852 খ্রিস্টাব্দে।
19. কার আমলে রাশিয়ায় শিল্পবিপ্লবের সূচনা হয়েছিল ?
উত্তরঃ জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে (1855 খ্রি.)।
20. কোন্ দেশ ‘বিশ্বের কারখানায়’ পরিণত হয়েছিল ?
উত্তরঃ ইংল্যান্ড।
21. কোন্ দেশে ‘জমি ঘেরাও প্রথা’ চালু হয়েছিল ?
উত্তরঃ ইংল্যান্ডে।
22. ‘ঘেটো’ শব্দটি কোথায় সর্বপ্রথম ব্যবহার করা হয়েছিল ?
উত্তরঃ ইটালির ভেনিসে।
23. কবে চার্টিস্ট আন্দোলন গড়ে উঠেছিল? উত্তরঃ 1838 খ্রিস্টাব্দে।
24. কোন্ কোম্পানি সুয়েজ খাল খনন করে ? উত্তরঃ ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি।
25. কত খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয় ?
উত্তরঃ 1859 খ্রিস্টাব্দে।
26. সুয়েজ খালের খনন কাজ কবে শেষ হয় ? কবে এই খাল উন্মুক্ত করা হয় ?
উত্তরঃ 1869-তে শেষ এবং 1870-এ উন্মুক্ত।
27. সুয়েজ খাল কোন্ দুই সাগরকে সংযুক্ত করেছে ?
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
28. সুয়েজ খাল খননের প্রধান ইঞ্জিনিয়ার কে ছিলেন ?
উত্তরঃ ফার্দিনান্দ দ্য লেসেপ্স।
29. ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয় ?
উত্তরঃ 1851 খ্রিস্টাব্দে।
30. কোথায় মেট্রো রেল প্রথম গড়ে ওঠে ? উত্তরঃ লন্ডন/ইংল্যান্ড।
31. ভারতে প্রথম কবে রেলপথ স্থাপিত হয় ? উত্তরঃ 1853 খ্রিস্টাব্দে।
32. পানামা খালের খনন কাজ কবে শেষ হয় ? উত্তরঃ 1914 খ্রিস্টাব্দে।
33. কোন্ ব্যবস্থা থেকে শ্রমবিভাজন ঘটেছিল ?
উত্তরঃ ফ্যাক্টরিপ্রথা থেকে।
34. কবে ‘প্যারি কমিউন’ গড়ে উঠেছিল ? উত্তরঃ 1871 খ্রিস্টাব্দের 26 মার্চ।
35. কোন্ বিদ্রোহকে ‘শেষ জেকোবিন’ বিদ্ৰোহ বলা হয় ?
উত্তরঃ প্যারি কমিউন।
36. কে প্রথম জার্মানিতে শ্রমিকদল প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ফার্দিনান্দ লাসাল (1863 খ্রিস্টাব্দে)।
37. আদি সমাজতন্ত্রীরা কী নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ কাল্পনিক সমাজতন্ত্রী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রী।
38. সমাজতন্ত্র কথাটি কে প্রথম ব্যবহার করেন ?
উত্তরঃ রবার্ট আওয়েন।
39. ইউটোপিয়া গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ টমাস মোর।
40. ‘নৈরাজ্যবাদের জনক' বলা হয় কাকে ? উত্তরঃ জোসেফ প্রুধো
41. ‘ফরাসি সমাজতন্ত্রের জনক' বলা হয় কাকে?
উত্তরঃ সেন্ট সাইমন।
42. সমাজতন্ত্রের বাইবেল বলা হয় কোন্ গ্রন্থকে ?
উত্তরঃ দাস ক্যাপিটাল গ্রন্থকে।
43. কার্ল মার্কসের সমাজতন্ত্রী সহযোগী কে ছিলেন ?
উত্তরঃ ফ্রেডরিখ এঙ্গেলস।
44. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে ছিলেন?
উত্তরঃ কার্ল মার্কস।
45. কমিউনিস্ট পার্টির ইস্তাহার কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ 1848 খ্রিস্টাব্দে।
46. কোন্ গ্রন্থে ‘শ্রেণিসংগ্রামের তত্ত্ব’ প্রকাশ পায় ?
উত্তরঃ ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ গ্রন্থে।
47. ‘সাম্যবাদের বাইবেল' বলা হয় কোন্ গ্রন্থকে ?
উত্তরঃ দাস ক্যাপিটাল ।
48. ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ’ তত্ত্বের জনক কে ? উত্তরঃ কার্ল মার্কস।
49. ইংল্যান্ডের চার্টিস্ট আন্দোলনের দাবিগুলি কী নামে পরিচিত হয় ?
উত্তরঃ জনগণের সনদ।
50. ‘ধনতন্ত্র বা পুঁজিবাদের মধ্যে সাম্রাজ্যবাদের বীজ নিহিত।'—এটি কার উক্তি ?
উত্তরঃ লেনিনের।
51. ‘নভ্যায়ু খ্রিশ্চিয়ানিজম' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ সাঁ সিমোঁ।
52. কবে ‘আন্তর্জাতিক শ্রমিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 1864 খ্রিস্টাব্দে।
53. 'সাদা চামড়ার দায়বদ্ধতা' কবিতাটি কার লেখা ?
উত্তরঃ রুডইয়ার্ড কিপলিং।
54. বিসমার্কের শ্রমিক উন্নয়ন নীতি কী নামে পরিচিত ?
উত্তরঃ স্টেট সোশ্যালিজম।
55. তিন সম্রাটের চুক্তি কার উদ্যোগে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ বিসমার্কের উদ্যোগে।
56. কত সালে তিন সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ 1873 খ্রিস্টাব্দে।
57. কত খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ 1878 খ্রিস্টাব্দে।
58. বার্লিন কংগ্রেসের সভাপতি কে ছিলেন ? উত্তরঃ বিসমার্ক।
59. ‘ওয়েল্ট পলিটিক’ বা ‘বিশ্ব রাজনীতি’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ কাইজার দ্বিতীয় উইলিয়াম।
60. 'সাম্রাজ্যবাদ : একটি সমীক্ষা’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?
উত্তরঃ জে এ হবসন।
61. ‘সাম্রাজ্যবাদ : পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?
উত্তরঃ ভি আই লেনিন।
62. ‘যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব’-র প্রবক্তা কে ছিলেন ?
উত্তরঃ চার্লস ডারউইন।
63. কে বিশ্বে টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন ?
উত্তরঃ জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম।
64. কে অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন ?
উত্তরঃ ইংরেজ সাহিত্যিক হোমার-লি।
65. প্রথম আফিম যুদ্ধ কবে শুরু হয়েছিল ? উত্তরঃ 1840 খ্রিস্টাব্দে।
66. দ্বিতীয় আফিম যুদ্ধ কবে শুরু হয়েছিল ? উত্তরঃ 1856 খ্রিস্টাব্দে।
67. কোন্ সন্ধি দ্বারা চিনে প্রথম আফিম যুদ্ধের অবসান হয় ?
উত্তরঃ নানকিং-এর সন্ধি (1842)।
68. চিনের দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয় কবে? উত্তরঃ 1856 খ্রিস্টাব্দে।
69. কোন্ সন্ধি দ্বারা দ্বিতীয় আফিম যুদ্ধের অবসান হয় ?
উত্তরঃ পিকিং-এর সন্ধি (1861)।
70. ‘কাটিং অভ দি চাইনিজ মেলন’ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ হ্যারল্ড ভিনাক।
71. চিনে কে ‘উন্মুক্ত দ্বার নীতি’ ঘোষণা করেন ?
উত্তরঃ মার্কিন পররাষ্ট্র সচিব জন হে (1899)।
72. শিমনোসেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ 1895 খ্রিস্টাব্দে।
73. ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ 1882 খ্রিস্টাব্দে।
74. ট্রিপল অ্যালায়েন্স কাদের মধ্যে গঠিত হয় ?
উত্তরঃ জার্মানি, অস্ট্রিয়া ও ইটালি।
75. ট্রিপল আঁতাত বা ত্রিশক্তি মৈত্রী কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ 1907 খ্রিস্টাব্দে।
76. ট্রিপল আঁতাত কাদের মধ্যে গঠিত হতে? উত্তরঃ ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া
77. বলকান লিগ কত খ্রিস্টাব্দে গঠিত হয় ? উত্তরঃ 1912 খ্রিস্টাব্দে।
78. বলকান লিগের সদস্য কারা ছিল ? উত্তরঃ গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া ও মন্টিনিগ্রো 79. কবে ‘সেরাজেভো হত্যাকাণ্ড’ ঘটেছিল ? উত্তরঃ 1914 খ্রিস্টাব্দের 28 জুন।
৪0. কবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ?
উত্তরঃ 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই।
81. কবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ?
উত্তরঃ 11 নভেম্বর, 1918 খ্রিস্টাব্দে।
82. কোন্ দুটি দেশের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় ?
উত্তরঃ অস্ট্রিয়া ও সার্বিয়া।
83. প্রথম বিশ্বযুদ্ধ কতদিন চলেছিল ? উত্তরঃ 1565 দিন।
84. কবে জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল ?
উত্তরঃ 1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর।
85. কবে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।
Tags
History
