1.‘রাষ্ট্র' কথাটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর: লাতিন 'স্টেটাস' শব্দ থেকে।
2. 'Nation' বা 'জাতি' কথাটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর: লাতিন natio শব্দ থেকে।
3. ‘আধুনিক রাষ্ট্র’ কথাটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর: গ্রিক polis শব্দ থেকে।
4. দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে?
উত্তর: নিকালো মেকিয়াভেলি ।
5. ‘রাষ্ট্র’ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: মেকিয়াভেলি।
6. কোন্ সময়ে ইউরোপে জাতি-রাষ্ট্রের উদ্ভব হয়েছিল ?
উত্তর: পঞ্চদশ ও ষোড়শ শতকে।
7. কত খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেস আহূত হয় ? উত্তর: 1815 খ্রিস্টাব্দে।
৪. ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন ? উত্তর: প্রিন্স মেটারনিখ।
9. কোন্ দুটি দেশ ভিয়েনা কংগ্রেসে ডাক পায়নি ?
উত্তর: তুরস্ক ও পোপের রাজ্য।
10. ‘পবিত্র চুক্তির’ উদ্যোক্তা কে ছিলেন? উত্তর: প্রথম আলেকজান্ডার।
11. প্রথম আলেকজান্ডার কে ছিলেন ? উত্তর: রাশিয়ার জার।
12. কোন্ রুশ জারকে ‘বিজেতার বিজেতা’ বলা হত ?
উত্তর: প্রথম আলেকজান্ডারকে।
13. কাকে ‘নেপোলিয়ন বিজেতা’ বলা হত? উত্তর: অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ফন মেটারনিখকে।
14. ‘ন্যায্য অধিকার নীতি’ দ্বারা ফ্রান্সে রাজা হন কে ?
উত্তর: অষ্টাদশ লুই।
15. ভিয়েনা সম্মেলনের পর নরওয়েকে কোন্ দেশের সঙ্গে যুক্ত করা হয় ?
উত্তর: সুইডেনের সঙ্গে।
16. ভিয়েনা সম্মেলনের পর বেলজিয়ামকে কোন্ দেশের সঙ্গে যুক্ত করা হয় ?
উত্তর: হল্যান্ডের সঙ্গে।
17. মেটারনিখ কে ছিলেন ?
উত্তর: অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
18. ‘কূটনীতির রাজকুমার’ কাকে বলা হত ? উত্তর: প্রিন্স মেটারনিখকে।
19. ‘ইউরোপের প্রধানমন্ত্রী' কাকে বলা হত ? উত্তর: প্রিন্স মেটারনিখকে।
20. কত খ্রিস্টাব্দে কার্লসবাড ডিক্রি জারি হয় ?
উত্তর: 1819 খ্রিস্টাব্দে।
21. অষ্টাদশ লুইয়ের পর ফ্রান্সের রাজা হন কে? উত্তর: দশম চার্লস।
22. পলিগ্ল্যাক কে ছিলেন ?
উত্তর: দশম চার্লসের প্রধানমন্ত্রী।
23. ফ্রান্সের কোন্ বিপ্লবকে একটি ‘রক্ষণশীল বিপ্লব’ বলা হয় ?
উত্তর: জুলাই বিপ্লব।
24. কোন্ ভারতীয় মনীষী জুলাই বিপ্লবের সাফল্যে আনন্দিত হয়ে ফরাসিদের অভিনন্দন জানিয়েছিলেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
25. “ফ্রান্সের সর্দি হলে ইউরোপ হাঁচে” উক্তিটি কার ?
উত্তর: অস্ট্রিয়ার চ্যান্সেলার প্রিন্স মেটারনিখ-এর উক্তি।
26. ফ্রান্সের কোন্ বছরকে ‘মাগ্নি রুটির বছর’ বলা হয় ?
উত্তর: 1846 খ্রিস্টাব্দকে।
27. ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?
উত্তর: লুই ফিলিপ।
28. ফ্রান্সের কোন রাজাকে ‘ভঙামির অবতার’ বলা হত?
উত্তর: অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপকে।
29. কোন্ বছরকে ইউরোপের ‘বিপ্লবের বছর’ বলা হত?
উত্তর: 1848 খ্রিস্টাব্দকে।
30. ফ্রান্সে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1848 খ্রিস্টাব্দে।
31. ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন কে?
উত্তর: লুই নেপোলিয়ন/তৃতীয় নেপোলিয়ন।
32. ফ্রান্সে ‘দ্বিতীয় সাম্রাজ্য' প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তর: 1852 খ্রিস্টাব্দে।
33. ফ্রান্সের কোন্ বিপ্লবকে ‘জনগণের বসন্তকাল’ বলা হয় ?
উত্তর: ফেব্রুয়ারি বিপ্লবকে।
34. ইটালির কোন্ শহরে ‘তামাকের হাঙ্গামা' হয় ?
উত্তর: মিলান শহরে।
35. ‘ব্রেড ও লেড’ স্লোগানটি কোন্ বিপ্লবের সময়কার ?
উত্তর: ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার।
36. ইটালির ‘বিস্ময়কর বছর' বলা হয় কোন্ সময়কে ?
উত্তর: 1860 খ্রিস্টাব্দকে।
37. কত খ্রিস্টাব্দে ফ্রাংকফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1848 খ্রিস্টাব্দে।
38. কার নেতৃত্বে ফ্র্যাংকফুর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ফ্রেডারিক ইবার্ট।
39. কার্বোনারি কথার অর্থ কী ?
উত্তর: কাঠকয়লা।
40. ক্যাডুর কত খ্রিস্টাব্দে পিডমন্ট-সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী হন ?
উত্তর: 1852 খ্রিস্টাব্দে।
41. ‘আধুনিক ইটালির স্রষ্টা' কাকে বলা হয় ? উত্তর: ক্যাভুরকে।
42. কত খ্রিস্টাব্দে প্রমবিয়ার্সের চুক্তি হয় ? উত্তর: 1858 খ্রিস্টাব্দে।
43. ভিল্লাফ্রাংকার সন্ধি কাদের মধ্যে হয় ? উত্তর: অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে।
44. কত খ্রিস্টাব্দে ভিল্লাফ্রাংকার সন্ধি হয় ? উত্তর: 1859 খ্রিস্টাব্দে।
45. কত খ্রিস্টাব্দে জুরিখের সন্ধি হয় ? উত্তর: 1859 খ্রিস্টাব্দে।
46. ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা কে ? উত্তর: জোসেফ ম্যাৎসিনি।
47. ‘ভূমধ্যসাগরের বন্দিনী' বলা হত কোন্ দেশকে ?
উত্তর: ইটালিকে।
48. লুই কসুথ কে ছিলেন?
উত্তর: হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা।
49. গ্রিস কবে স্বাধীন হয় ?
উত্তর: 1832 খ্রিস্টাব্দে।
50. ইটালির লালকোর্তা বাহিনী কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: জোসেফ গ্যারিবল্ডি।
51. স্যাডোয়ার যুদ্ধ কবে হয় ?
উত্তর: 1866 খ্রিস্টাব্দে।
52. সেডানের যুদ্ধ কবে হয় ?
উত্তর: 1870 খ্রিস্টাব্দে।
53. ‘ইয়ং ইউরোপ’ দলের প্রতিষ্ঠাতা কে ? উত্তর: জোসেফ ম্যাৎসিনি।
54. ইটালিকে কে ‘ভৌগোলিক সংজ্ঞা’-র দেশ বলেছেন ?
উত্তর: প্রিন্স মেটারনিখ।
55. ইউরোপে ‘কূটনীতির জাদুকর’ বলা হয় কাকে ?
উত্তর: অটো ভন বিসমার্ককে।
56. ‘রিসর্জিমেন্টো’ কথার অর্থ কী ?
উত্তর: পুনরুত্থান বা পুনর্জাগরণ বা গণজাগরণ।
57. ইউরোপে ‘রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ?
উত্তর: অটো ভন বিসমার্ক।
58. গেস্টিনের সন্ধি করে স্বাক্ষরিত হয় ? উত্তর: 1865 খ্রিস্টাব্দে।
59. স্বাধীন ইটালির আত্মা' বলা হয় কাকে? উত্তর: জোসেফ ম্যাৎসিনিকে।
60. ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাট কে হন? উত্তর: কাইজার প্রথম উইলিয়াম।
61. জার্মান ভাষায় ‘কাইজার' কথার অর্থ কী? উত্তর: সম্রাট।
62. ভূগেনবন্ড কী?
উত্তর: জার্মানির ছাত্র সংগঠন।
63. ঐক্যবদ্ধ ইটালির প্রথম রাজা কে হন? উত্তর: ভিক্টর ইমান্যুয়েল।
64. ইটালির ঐক্য আন্দোলনের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ?
উত্তর: তৃতীয় নেপোলিয়ন।
65. কোন্ রুশ জার ‘উন্ন জল নীতি’ অনুসরণ করেন ?
উত্তর: পিটার দ্য গ্রেট।
66. ‘মুক্তিদাতা জার’ বলা হয় কাকে ? উত্তর: দ্বিতীয় আলেকজান্ডারকে।
67. কত খ্রিস্টাব্দে রাশিয়ার সাফদের মুক্তি দেওয়া হয় ?
উত্তর: 1861 খ্রিস্টাব্দে।
68. কোন্ আইন দ্বারা সার্ফরা মুক্তি পায় ? উত্তর: এডিক্ট অভ্ ইমানসিপেশন।
69. বিসমার্ক কবে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন ? উত্তর: 1862 খ্রিস্টাব্দে।
70. কত খ্রিস্টাব্দে ‘ক্যাপিচুলেশন চুক্তি’ স্বাক্ষরিত হয় ?
উত্তর: 1740 খ্রিস্টাব্দে।
71. রাশিয়ার ভূমিদাসদের কী বলা হত ? উত্তর: সার্ফ।
72. জেমস্টভো কী?
উত্তর: রাশিয়ার জার আমলের প্রাদেশিক সভা।
73. কুলাক কী?
উত্তর: জার শাসনাধীন রাশিয়ার জোতদার গোষ্ঠী।
74. মির কাদের বলা হত ?
উত্তর: জার শাসনাধীন রাশিয়ার গ্রাম্য সমবায় সমিতি।
75. ইউরোপের কাকে ‘সাধুসন্ন্যাসী’ বলা হত? উত্তর: অটো ভন বিসমার্ককে।
76. থার্ড সেকশন কী?
উত্তর: রাশিয়ার গুপ্ত পুলিশবাহিনী।
77. স্টোলিপিন কে ছিলেন ?
উত্তর: রাশিয়ার প্রধানমন্ত্রী।
78. জোলভেরেইন কী ?
উত্তর: এটি ছিল জার্মানিতে প্রতিষ্ঠিত একধরনের আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংস্থা।
79. জোলভেরেইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে ? উত্তর: 1819 খ্রিস্টাব্দে।
80. হেটাইরিয়া ফিলিকে কী ?
উত্তর: গ্রিসের বান্ধবসভা।
81. কত খ্রিস্টাব্দে হেটাইরিয়া ফিলিকে গড়ে ওঠে ?
উত্তর: 1814 খ্রিস্টাব্দে।
82. ‘হেটাইরিয়া ফিলিকে' কথার অর্থ কী?
উত্তর: স্বাধীনতার অনুরাগী।
83. আলেকজান্ডার ইপ্সিল্যান্টি কে ছিলেন? উত্তর: হেটাইরিয়া ফিলিকের অন্যতম নেতা।
84. হেটাইরিয়া ফিলিকে কে প্রতিষ্ঠা করেন ? উত্তর: স্কুপাস নামে জনৈক গ্রিক বণিক।
85. এমস টেলিগ্রাম নামক ঘটনাটি কবে ঘটে ? উত্তর: 1870 খ্রিস্টাব্দে।
86. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর: ওসমান।
87. অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ? উত্তর: সুলেমান দ্য গ্রেট।
৪৪. ইউরোপের ‘রুগ্ন মানুষ’ বলা হয় কোন দেশকে ?
উত্তর: তুরস্ককে।
89. তুরস্ককে কে ইউরোপের ‘রুগ্ন মানুষ’ আখ্যা দেন ?
উত্তর: রাশিয়ার জার প্রথম নিকোলাস।
90. তুর্কি ভাষায় ‘বলকান' কথার অর্থ কী? উত্তর: পার্বত্য অঞ্চল।
91. কোন্ অঞ্চলকে বলকান অঞ্চল বলে ? উত্তর: ইজিয়ান সাগর ও দানিয়ুব নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলকান অঞ্চল বলে।
92. ‘বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা’ কাকে বলা হয় ?
উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডারকে।
93. ‘হাঙ্গেরির ম্যাৎসিনি' বলা হয় কাকে ? উত্তর: লুই কসুথকে।
94. ‘ইউরোপের ককপিট' বলা হত কোন্ অঞ্চলকে ?
উত্তর: বলকান অঞ্চলকে।
95. ‘কাকে লেডি উইথ দ্য ল্যাম্প' বলা হয় ? উত্তর: ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে।
96. ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কবে?
উত্তর: 1854 খ্রিস্টাব্দে।
97. কোন্ সন্ধি দ্বারা ক্রিমিয়া যুদ্ধের অবসান হয় ?
উত্তর: প্যারিসের সন্ধি (1856 খ্রি.)
98. কোন্ যুদ্ধকে ‘সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ' বলা হয় ?
উত্তর: ক্রিমিয়ার যুদ্ধকে।
99. ‘রাশিয়ার বিসমার্ক’ কাকে বলা হয় ? উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডারের প্রধানমন্ত্রী স্টোলিপিনকে।
100. ‘ভাটিকান প্রসাদের বন্দি’ বলা হত কাকে ?
উত্তর: রোমের পোপকে।
Tags
History
