নবম শ্রেণীর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. “পৃথিবীতে গণতন্ত্রকে নির্বিঘ্ন করে তুলতে হবে।”— উক্তিটি কার ?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন-এর।
2. ভার্সাই চুক্তি কবে হয়েছিল ?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।
3. কোন্ চুক্তি দ্বারা জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয় ?
উত্তরঃ ভার্সাই চুক্তি (1919 খ্রিস্টাব্দ)।
4. মিত্রপক্ষের কোন্ দেশ জাতিসংঘের সদস্যপদ নেয়নি ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
5. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তরঃ 28 এপ্রিল, 1919 খ্রিস্টাব্দে।
6. জাতিসংঘের প্রথম অধিবেশন বসে কবে ? উত্তরঃ 10 জানুয়ারি, 1920 খ্রিস্টাব্দে।
7. জাতিসংঘের শেষ অধিবেশন হয় কবে ? উত্তরঃ 1946 খ্রিস্টাব্দে।
৪. ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ মুসোলিনি।
9. নাতসিবাদের প্রতিষ্ঠাতা কে ? 
উত্তরঃ হিটলার।
10. ইউরোপের কোন্ রাষ্ট্রনায়ককে ‘তৃতীয় বিসমার্ক’ বলা হত ? 
উত্তরঃ হিটলারকে।
11. নাতসিবাদ কোন্ দেশে প্রতিষ্ঠিত হয়েছিল ? উত্তরঃ জার্মানিতে।
12. ‘ফ্যাস্কেস' শব্দের অর্থ কী ?
উত্তরঃ প্রাচীন রোমের প্রধান ম্যাজিস্ট্রেটদের অনুচরবৃন্দ।
13. “আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন”—এ কথা কে বলেছেন ?
উত্তরঃ কথাটি বলেছেন মুসোলিনি।
14. জার্মানরা কোন্ জাতি থেকে উদ্ভূত ? উত্তরঃ টিউটনিক জাতি।
15. ফুয়েরার কাকে বলা হত ?
উত্তরঃ জার্মানির নাতসিবাদী নেতা হিটলারকে।
16. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সূচনা কবে হয় ? উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে।
17. 1932-33 খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় হয়েছিল ?
উত্তরঃ জেনেভাতে।
18. কার উদ্যোগে জেনেভাতে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল ?
উত্তরঃ জাতিসংঘের উদ্যোগে।
19. জার্মানি কবে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নেয় ?
উত্তরঃ 14 অক্টোবর, 1933।
20. জাপান কবে মাঞ্জুরিয়া আক্রমণ ও দখল করে ? 
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।
21. ইটালি কবে আবিসিনিয়া আক্রমণ করে ? উত্তরঃ 1935 খ্রিস্টাব্দে।
22. আবিসিনিয়ার বর্তমান নাম কী ? উত্তরঃ ইথিয়োপিয়া।
23. হাইলে সেলাসি কে ছিলেন ? 
উত্তর আবিসিনিয়ার শাসক।
24. কত খ্রিস্টাব্দে ইতালীয় পূর্ব-আফ্রিকা গঠিত হয় ? 
উত্তরঃ 1935 খ্রিস্টাব্দে।
25. হিটলার কবে রাইনল্যান্ড দখল করেন ? 
উত্তরঃ 1936 খ্রিস্টাব্দে।
26. মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোন্ কোন্ স্থান দখল করেন ? 
উত্তরঃ আবিসিনিয়া, আলবেনিয়া।
27. হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোন্ কোন্ স্থান দখল করে ?
উত্তরঃ রাইন ভূখণ্ড, অস্ট্রিয়া, চেকোশ্লোভাকিয়া ।
28. মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 
উত্তরঃ 29 সেপ্টেম্বর, 1938।
29. মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরঃ ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে ইটালি ও জার্মানি।
30. মিউনিখ চুক্তির ফলে হিটলার কোন্ অঞ্চল দখল করে ?
উত্তরঃ চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল ।
31. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? 
উত্তরঃ 1939 খ্রিস্টাব্দে।
32. ‘অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট’ কাদের মধ্যে হয় ? উত্তরঃ জার্মানি ও জাপানের মধ্যে।
33. ‘অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট’ কবে স্বাক্ষরিত হয় ? উত্তরঃ 1936 খ্রিস্টাব্দে (25 নভেম্বর)।
34. ইটালি কবে ‘অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট’-এ যোগ দেয় ? 
উত্তরঃ 1937 খ্রিস্টাব্দে।
35. ‘রোম-বার্লিন-টোকিয়ো’ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? 
উত্তরঃ 1937 খ্রিস্টাব্দে।
36. হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী? 
উত্তরঃ পোল্যান্ড হিটলারের ‘পোলিশ করিডর' দাবি মেনে নেয়নি।
37. জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেছিল ? উত্তরঃ 1939-এর 1 সেপ্টেম্বর।
38. হিটলার কোন্ বন্দরের সঙ্গে যোগাযোগের জন্য পোলিশ করিডর দাবি করেন ?
উত্তরঃ ডানজিগ বন্দর।
39. অক্ষশক্তির অন্তর্ভুক্ত প্রধান দেশগুলির নাম লেখো। 
উত্তরঃ জার্মানি, ইটালি ও জাপান। (মনে রেখো GIJ)
40. মিত্রশক্তির অন্তর্ভুক্ত প্রধান দেশগুলির নাম লেখো। 
উত্তরঃ ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া। (মনে রেখো FER)
41. দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়েছিল ? 
উত্তরঃ 1939-এর 3 সেপ্টেম্বর।
42. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কতদিন ধরে চলেছিল ? উত্তরঃ 6 বছর ধরে চলেছিল।
43. ইউরোপে কে ‘মরুভূমির শৃগাল' নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ জার্মান সেনাপতি রোমেল।
44. হিটলার কাকে ‘দ্বিতীয় বিসমার্ক’ বলে অভিহিত করেন ?
উত্তরঃ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ।
45. লেবেন্সরাউম বলতে কী বোঝায় ?
উত্তরঃ হিটলার প্রচারিত জার্মান জাতির বাসস্থান সংকুলান নীতি।
46. ‘তৃতীয় রাইখ’ কী ?
উত্তরঃ হিটলারের ভাষায় বৃহৎ জার্মান সাম্রাজ্য।
47. জার্মানি কর্তৃক হল্যান্ড, বেলজিয়াম ও লুক্সেমবার্গ অভিযানের সাংকেতিক নাম কী ছিল ? 
উত্তরঃ প্ল্যান ইয়োলো।
48. জার্মানি কর্তৃক অস্ট্রিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ছিল ?
উত্তরঃ প্ল্যান অটো।
49. জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী ছিল ?
উত্তরঃ শ্বেত অভিযান।
50. জার্মানি কর্তৃক ইংল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী ছিল ?
উত্তরঃ অপারেশন সি লায়ন (সিন্ধুঘোটক অভিযান)।
51. জার্মানি কর্তৃক রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী ছিল ?
উত্তরঃ অপারেশন বারবারোসা।
52. আনশ্লস বলতে কী বোঝো?
উত্তরঃ জার্মানি কর্তৃক অস্ট্রিয়া দখলকে (1938) বলা হয় আনশ্লস বা মিলন।
53. কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে ? 
উত্তরঃ হিটলারের নেতৃত্বে।
54. হিটলার কবে রাশিয়া আক্রমণ করে ? উত্তরঃ 1941 খ্রিস্টাব্দের 22 জুন।
55. জার্মানি কবে নরওয়ে দখল করেছিল ? উত্তরঃ 1940 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে।
56. রাশিয়া কবে ফিনল্যান্ড দখল করেছিল ? উত্তরঃ 1939 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর।
57. রাশিয়ার বিরুদ্ধে কোন্ যুদ্ধে জার্মান বাহিনী পরাজিত হয় ?
উত্তরঃ স্ট্যালিনগ্রাদের যুদ্ধে (1942)।
58. রাশিয়া কবে বার্লিন দখল করেছিলেন ?
উত্তরঃ 1945-এর 2 মে।
59. ‘লুফৎওয়াফ’ কী? 
উত্তরঃ হিটলারের জার্মান বিমানবাহিনীর নাম।
60. তোষণনীতির প্রবক্তা কে ছিলেন ? উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন।
61. ‘লেন্ড লিজ’ আইন কে ঘোষণা করেন ? উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট।
62. ‘লেন্ড লিজ’ আইন কী? 
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গণতান্ত্রিক দেশগুলিকে অস্ত্র সাহায্য আইন।
63. 'ক্যাশ অ্যান্ড ক্যারি’ কী ? 
উত্তরঃ আমেরিকার অর্থের বিনিময়ে যুদ্ধের উপকরণ সরবরাহের নীতি।
64. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ? উত্তরঃ জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ।
65. জাপান কবে পার্ল হারবার আক্রমণ করে ? উত্তরঃ 1941 খ্রিস্টাব্দে।
66. কোন্ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে ?
উত্তরঃ পার্ল হারবারের ওপর জাপানের আক্রমণকে কেন্দ্র করে।
67. মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে?
উত্তরঃ ৪ ডিসেম্বর 1941।
68. কোন্ যুদ্ধকে ‘হিটলারের যুদ্ধ’ বলে অভিহিত করা হয় ?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে।
69. ইটালি কবে আত্মসমর্পণ করে ?
উত্তরঃ 1943 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
70. ‘ডি ডে’ কী?
উত্তরঃ মিত্রপক্ষের ফ্রান্স আক্রমণকে ‘ডি ডে’ বলা হয়।
71. কোন্ দিনটিকে ‘ডি ডে’ বলা হয় ? উত্তরঃ 1944 খ্রিস্টাব্দের 6 জুন।
72. হিটলার কবে আত্মহত্যা করেন ? 
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দের 30 এপ্রিল।
73. ইউরোপের বিজয় দিবস কী নামে পরিচিত ? উত্তরঃ ‘ভি ই ডে’ নামে পরিচিত।
74. কোন্ দিনটিকে ইউরোপের বিজয় দিবস বলা হয় ? 
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দের ৪ মে।
75. ‘পোসডাম সম্মেলন' কবে হয়েছিল ? উত্তরঃ 17 জুলাই 1945 খ্রিস্টাব্দ।
76.পোডাম সম্মেলনের নেতৃবৃন্দ কারা ছিল ? উত্তরঃ রাশিয়ার স্ট্যালিন, আমেরিকার ট্রুম্যান ও ইংল্যান্ডের অ্যাটলি।
77. কোন যুদ্ধবিমান দ্বারা আমেরিকা জাপানে পরমাণু বোমা নিক্ষেপ করে?
উত্তরঃ এনোলাগে (B-29)।
78. কোন দেশ জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহরে অ্যাটম বোমা নিক্ষেপ করে ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
79. কোন্ দিনটি হিরোসিমা দিবস হিসেবে পালিত হয় ? 
উত্তরঃ 6 আগস্ট।
80. কবে হিরোসিমা ও নাগাসাকি শহরে বোমা নিক্ষেপ করা হয় ?
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দের 639 আগস্ট।
81. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান করে ঘটে ? উত্তরঃ 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর।
82. দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মানুষের সংখ্যা কত ছিল? 
উত্তরঃ প্রায় 5 কোটি।
83. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তরঃ 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর।
84. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান কে ছিলেন ? 
উত্তরঃ জোসেফ স্ট্যালিন।
85. কে ইতিহাসে ‘কমিউনিস্ট জার' নামে খ্যাত ? উত্তরঃ জোসেফ স্ট্যালিন।
86. কখন ঠান্ডাযুদ্ধের সূচনা হয় ? 
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।
87. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হত কোন দেশকে ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রকে।
৪৪. ‘ওয়ারশ চুক্তি’ কাদের মধ্যে হয় ?
উত্তরঃ রাশিয়া ও পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলির মধ্যে।
89. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের মধ্যে শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল ?
উত্তরঃ আমেরিকা ও রাশিয়া।
90. NATO কবে গঠিত হয় ?
উত্তরঃ 1949 খ্রিস্টাব্দে।
91. NATO-র পুরো কথা কী ?
উত্তরঃ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
92. SEATO-র পুরো কথা কী ?
উত্তরঃ সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন।
93. CENTO-র পুরো কথা কী ? 
উত্তরঃ সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال