নবম শ্রেণীর জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. জাতিসংঘকে ইংরেজিতে কী বলে ?
উত্তরঃ জাতিসংঘকে ইংরেজিতে ‘League of Nations' বলে। 
2. বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নাম কী?
উত্তরঃ জাতিসংঘ।
3. কোন্ সন্ধির অন্যতম অঙ্গ ছিল জাতিসংঘ ? উত্তরঃ ভার্সাই সন্ধির অঙ্গ ছিল জাতিসংঘ।
4. কার চোদ্দো দফা নীতির ওপর ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের চোদ্দো দফা নীতির ওপর ভিত্তি করে এটি প্রতিষ্ঠিত।
5. কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল।
6. কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?
উত্তরঃ 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি, প্যারিসে।
7. লিগের (জাতিসংঘের) প্রথম সচিব কে ছিলেন ? 
উত্তরঃ জাতিসংঘের প্রথম সচিব ছিলেন স্যার জেমস এরিক ডুমণ্ড।
৪. জাতিসংঘের সরকারি ভাষা কী?
উত্তরঃ 1920 খ্রিস্টাব্দ থেকে লিগের সরকারি ভাষা হয়— ইংরেজি, স্প্যানিশ ও ফ্রেঞ।
9. জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় ? 
উত্তরঃ সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।
10. জাতিসংঘের প্রধান ক-টি বিভাগ ছিল ? 
উত্তরঃ লিগের প্রধান 3টি বিভাগ।
11. জাতিসংঘের সাধারণ সভাতে প্রত্যেক দেশ থেকে সর্বাধিক কতজন করে প্রতিনিধি থাকত ? 
উত্তরঃ তিনজন।
12. জাতিসংঘের সাধারণ সভাতে প্রত্যেক সদস্যরাষ্ট ক-টি করে ভোট দিতে পারত ? 
উত্তরঃ 1টি করে।
13. প্রতিবছর কোন্ সময় জাতিসংঘের অধিবেশন বসত ? 
উত্তরঃ প্রতিবছর সেপ্টেম্বর মাসে।
14. কোথায় জাতিসংঘের বার্ষিক বাজেট পেশ করা হত?
উত্তর জাতিসংঘের সাধারণ সভাতে।
15. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কারা নির্বাচিত করত ?
উত্তরঃ সাধারণ সভার প্রতিনিধিরা।
16. জাতিসংঘের কাউন্সিল স্থাপনের সময় ক-জন সদস্য ছিল ?
উত্তরঃ ন-জন সদস্য ছিল।
17. জাতিসংঘের কাউন্সিল স্থাপনের সময় কতজন অস্থায়ী সদস্য ছিল ?
উত্তরঃ চারজন অস্থায়ী সদস্য ছিল।
18. জাতিসংঘের কাউন্সিলের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হতেন ? 
উত্তরঃ তিন বছরের জন্য নির্বাচিত হতেন।
19. কোন্ চুক্তি স্বাক্ষরের পর জার্মানি জাতিসংঘের সদস্যপদ পায় ?
উত্তরঃ 1925-এর লোকার্নো চুক্তি স্বাক্ষরের পর।
20. জার্মানি কবে জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পায় ? 
উত্তরঃ 1926 খ্রিস্টাব্দে।
21. সাধারণত বছরে কত বার লিগ পরিষদের অধিবেশন বসত ?
উত্তরঃ বছরে অন্তত তিন বার অধিবেশন বসত।
22. জাতিসংঘের মোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ সর্বমোট 107টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1920 - 1939 খ্রিস্টাব্দের মধ্যে।
23. সোভিয়েত রাশিয়া কি জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল ?
উত্তরঃ হ্যাঁ, ছিল।
24. জাতিসংঘের প্রতিষ্ঠায় উদ্যোগী হলেও কোন্ দেশ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি ? 
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।
25. আন্তর্জাতিক শ্রমসংস্থার সদস্য কারা ছিল ? 
উত্তরঃ জাতিসংঘের সমস্ত সদস্যরাষ্ট্র।
26. আন্তর্জাতিক শ্রমসংস্থার আর্থিক দিকটি কে নিয়ন্ত্রণ করত ?
উত্তরঃ সাধারণ সভা।
27. আন্তর্জাতিক শ্রমসংস্থার কি আলাদা সংবিধান ছিল ? 
উত্তরঃ হ্যাঁ, এর একটি আলাদা সংবিধান ছিল।
28. আন্তর্জাতিক শ্রমসংস্থার প্রথম পরিচালক কে ছিলেন ? 
উত্তরঃ অ্যালবার্ট টমাস।
29. কবে থেকে ILO জাতিপুঞ্জের সংস্থা হিসেবে কাজ করতে শুরু করে?
উত্তরঃ 1946 খ্রিস্টাব্দ থেকে।
30. জাতিসংঘের স্বাস্থ্যসংস্থার কী কী কাজ ছিল ? 
উত্তরঃ লিগের স্বাস্থ্যসংস্থা কুষ্ঠ, ম্যালেরিয়া, পীতজ্বর প্রভৃতি প্রতিরোধে কাজ করত।
31. আন্তর্জাতিক বৌদ্ধিক সংস্থার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ ফ্রান্সের দার্শনিক হেনরি বার্জনস এর প্রথম সম্পাদক ছিলেন।
32. প্রতিষ্ঠার সময় জাতিসংঘের কতজন সদস্য ছিল ? 
উত্তরঃ 40 জন সদস্য ছিল।
33. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে (1939) জাতিসংঘের সদস্যসংখ্যা কত হয়েছিল ? 
উত্তরঃ 46।
34. রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল ? 
উত্তরঃ 1934 খ্রিস্টাব্দে।
35. রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ? 
উত্তরঃ 1939 খ্রিস্টাব্দে।
36. কোন্‌ দেশটি সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল ? 
উত্তরঃ 1937 খ্রিস্টাব্দে মিশর সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ পায়।
37. কোন্ দেশ প্রথম জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?
উত্তরঃ কোস্টারিকা 1925 খ্রিস্টাব্দে প্রথম জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।
38. জাতিসংঘের অধীন নিরস্ত্রীকরণ সম্মেলন কবে আহূত হয়েছিল ?
উত্তরঃ 1932–33 খ্রিস্টাব্দে।
39. 1932-33 খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।
40. কবে জাতিসংঘের আনুষ্ঠানিক বিলুপ্তি হয় ? 
উত্তরঃ 1946 খ্রিস্টাব্দের 29 এপ্রিল লিগের বিলুপ্তি হয়।
41. লন্ডন সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ? 
উত্তরঃ 1941 খ্রিস্টাব্দে।
42. আটলান্টিক চার্টার (সনদ) কবে স্বাক্ষরিত হয়েছিল ? 
উত্তরঃ 1941 খ্রিস্টাব্দের 9 আগস্ট স্বাক্ষরিত হয়েছিল।
43. কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ? 
উত্তরঃ রুজভেল্ট ও চার্চিলের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
44. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ? 
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
45. সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ? 
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল।
46. 'United Nations' শব্দটি কার কবিতা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ ইংরেজ কবি বায়রনের চাইল্ড হেরল্ডস পিলগ্রিমেজ কবিতা থেকে নেওয়া হয়েছে।
47. কোন্ সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রের নাম ঠিক করা হয়েছিল ?
উত্তরঃ 1945-এর ইয়াল্টা সম্মেলনে।
48. জাতিপুঞ্জের শাখা বা মোট সংখ্যা ক-টি ? 
উত্তরঃ জাতিপুঞ্জের ছ-টি শাখা।
49. জাতিপুঞ্জের সাধারণ সভায় জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্ররা কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে ? 
উত্তরঃ পাঁচ জন করে।
50. জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতগুলি ভোট দিতে পারে ?
উত্তরঃ সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র একটি করে ভোট দিতে পারে।
51. কখন জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে ? 
উত্তরঃ প্রতি বছর সেপ্টেম্বর মাসে জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে।
52. জাতিপুঞ্জের সাধারণ সভার কাজ পরিচালনার জন্য কতজন সভাপতি থাকেন ? 
উত্তরঃ একজন সভাপতি থাকেন।
53. জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষমতা কোন্ সংস্থার আছে ?
উত্তরঃ সাধারণ সভার আছে।
54. জাতিপুঞ্জের নতুন সদস্য নির্বাচনের ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে ? 
উত্তরঃ সাধারণ সভার হাতে।
55. জাতিপুঞ্জের সবথেকে শক্তিশালী সংস্থা কোন্‌টি ? 
উত্তরঃ নিরাপত্তা পরিষদ।
56. নিরাপত্তা পরিষদের বর্তমান স্থায়ী সদস্যসংখ্যা কত ? 
উত্তরঃ পাঁচটি
57. প্রতিষ্ঠার সময় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ক-টি ছিল ?
উত্তরঃ ছ-টি।
58. বর্তমান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ক-টি ? 
উত্তরঃ দশটি।
59. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কত ? 
উত্তরঃ মোট 15 জন (5 জন স্থায়ী + 10 জন অস্থায়ী)।
60. জাতিপুঞ্জের অছিব্যবস্থা কে সম্পাদন করে থাকে ? 
উত্তরঃ নিরাপত্তা পরিষদ।
61. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা ক-টি করে ভোটদানের অধিকারী ? 
উত্তরঃ একটি করে।
62. কাদের একমাত্র ভেটো (VETO) ক্ষমতা আছে ? 
উত্তরঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে।
63. জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক-টি সদস্যরাষ্ট্র ছিল ? উত্তরঃ 18টি সদস্যরাষ্ট্র ছিল।
64. জাতিপুঞ্জে কবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা প্রথমবারের জন্য বৃদ্ধি করা হয় ? 
উত্তরঃ 1965 খ্রিস্টাব্দে বৃদ্ধি করা হয় এবং সদস্য হয় 27 জন।
65. জাতিপুঞ্জে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্যসংখ্যা কত ? 
উত্তরঃ বর্তমান সদস্যসংখ্যা 54।
66. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয় ? 
উত্তরঃ সাধারণ সভার দ্বারা তিন বছরের জন্য।
67. ‘WHO’-এর পুরো নাম কী ?
উত্তরঃ World Health Organization বা বিশ্বস্বাস্থ্য সংস্থা।
68. ‘UNESCO’-এর পুরো নাম কী ?
উত্তরঃ United Nations Economic Social Cultural Organization.
69. ‘IMF’-এর পুরো নাম কী ?
উত্তরঃ International Monetary Fund বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার।
70. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ নেদারল্যান্ডসের হেগ (The Hegue) শহরে ।
71. আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা কত ?
উত্তরঃ মোট বিচারপতির সংখ্যা 15 জন।
72. প্রতিটি সদস্যরাষ্ট্র থেকে একসঙ্গে কতজন সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি থাকতে পারে ? 
উত্তরঃ একজন করে।
73. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নিযুক্ত হন?
উত্তরঃ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
74. প্রতি তিন বছর অন্তর কতজন করে বিচারপতি অবসর নেন ?
উত্তরঃ 5 জন করে।
75. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ? 
উত্তরঃ নরওয়ের বিদেশমন্ত্রী ফ্রিগভি লি।
76. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? 
উত্তরঃ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব এ গাটেরেস।
77. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত ? 
উত্তরঃ পাঁচ বছর।
78. কোফি আন্নান কে ছিলেন ?
উত্তরঃ কোফি আন্নান ছিলেন বান-কি-মুনের পূর্ববর্তী জাতিপুঞ্জের মহাসচিব।
79, উ থান্ট কে ছিলেন ?
উত্তরঃ উ থান্ট ছিলেন জাতিপুঞ্জের মহাসচিব।
80. জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন কে আহ্বান করে থাকেন ?
উত্তরঃ জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন মহাসচিব আহ্বান করে থাকেন।
81. জাতিপুঞ্জের মহাসচিবের কর্মদপ্তর কোথায় অবস্থিত ? 
উত্তরঃ জাতিপুঞ্জের মহাসচিবের কর্মদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
82. জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক সংস্থা কোন্‌টি ? 
উত্তরঃ মহাসচিবের সদর দপ্তর বা প্রশাসনিক কার্যালয়।
83. সম্মিলিত জাতিপুঞ্জের সর্বকনিষ্ঠ রাষ্ট্র কোনটি ? 
উত্তরঃ দক্ষিণ সুদান।
84. জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা কত ? 
উত্তরঃ 193টি রাষ্ট্র।
85. জাতিপুঞ্জের সনদের খসড়া কোথায় রচিত হয়েছিল ?
উত্তরঃ জাতিপুঞ্জের সনদের খসড়া ডাম্বারটন ওস সম্মেলনে রচিত হয়েছিল।
86. UNICEF কবে থেকে তাদের কার্যক্রম শুরু করেছে ? 
উত্তরঃ 1953 খ্রিস্টাব্দ থেকে।
87. WHO-এর কাজ কী?
উত্তরঃ বিশ্বের প্রতিটি প্রান্তের নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখভাল করা। 
89. ‘ILO’-এর কাজ কী ? 
উত্তরঃ শ্রমিক ও শ্রম সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করা।
88. কোন্ বছর জাতিপুঞ্জে সবথেকে বেশি রাষ্ট্র একত্রে সদস্যপদ পেয়েছিল ? 
উত্তরঃ 1960 খ্রিস্টাব্দে 17টি রাষ্ট্র।
90. জাতিপুঞ্জের প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ 1972 খ্রিস্টাব্দের জুন মাসে।
91. সাধারণ সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল ? 
উত্তরঃ 1946 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال