General Knowledge About Gandhiji In Bengali | এক নজরে গান্ধীজি | সাধারণ কিছু প্রশ্ন গান্ধীজি সম্বন্ধে | সাধারণ জ্ঞান

General Knowledge About Gandhiji In Bengali  এক নজরে গান্ধীজি  সাধারণ কিছু প্রশ্ন গান্ধীজি সম্বন্ধে  সাধারণ জ্ঞান

প্রশ্ন:- গান্ধীজির পুরো নাম কী ?

উত্তর:- গান্ধীজির পুরো নাম হল —মোহনদাস করমচাঁদ গান্ধী ।

প্রশ্ন:- গান্ধীজি ভারতের কোন অঞ্চলে প্রথম 'সত্যাগ্রহ' অনুষ্ঠিত করেন ?
উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ অঞ্চলে গান্ধীজি প্রথম 'সত্যাগ্রহ' অনুষ্ঠিত করেন ।

প্রশ্ন:- ব্রিটিশ সরকার গান্ধিজিকে কী উপাধিতে ভূষিত করেছিলেন ?
উত্তর:- ব্রিটিশ সরকার গান্ধিজিকে কাইজার-ই-হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন ।

প্রশ্ন:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম উল্লেখ করুন ?
উত্তর:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম হল —মহম্মদ আলি ও সওকত আলি ।

প্রশ্ন:- অসহযোগ আন্দোলন কবে শুরু হয় ?
উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অসহযোগ আন্দোলন শুরু হয় ।

প্রশ্ন:- স্বরাজ দলের দু-জন নেতার নাম কী ?
উত্তর:- স্বরাজ দলের দু-জন নেতার নাম হল — চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু ।

প্রশ্ন:- কলকাতা কার্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?
উত্তর:- কলকাতা কার্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ।

প্রশ্ন:- সাইমন কমিশন কবে নিযুক্ত হয় ?
উত্তর:- ১৯২৭ খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয় ।

প্রশ্ন:- সাইমন কমিশনের প্রতিবেদন কবে পেশ করা হয় ?
উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দের মে মাসে সাইমন কমিশনের প্রতিবেদন পেশ করা হয় ।

প্রশ্ন:- সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোন আইন রচিত হয় ?
উত্তর:- সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত-শাসন আইন রচিত হয় ।

প্রশ্ন:- লাহোর কংগ্রেসের সভাপতিত্ব কে করেন ?
উত্তর:- লাহোর কংগ্রেসের সভাপতিত্ব করেন পন্ডিত জওহরলাল নেহরু ।

প্রশ্ন:- খোদা-ই-খিদমৎগার কথাটির অর্থ কী ?
উত্তর:- খোদা-ই-খিদমৎগার কথাটির অর্থ হল ঈশ্বরের সেবক ।

প্রশ্ন:- 'অর্ধনগ্ন ফকির' কাকে বলা হয় ?
উত্তর:- গান্ধিজিকে 'অর্ধনগ্ন ফকির' বলা হয় ।

প্রশ্ন:- গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল ?
উত্তর:- গান্ধীজির কাছে চরকা ছিল 'অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার' প্রতীক ।

প্রশ্ন:- 'খলিফা শব্দের অর্থ কী ?
উত্তর:- 'খলিফা শব্দের অর্থ হল ধর্মগুরু ।

প্রশ্ন:- খিলাফত আন্দোলন কবে হয়েছিল ?
উত্তর:- ১৯১৮ থেকে ১৯২২ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন হয়েছিল ।

প্রশ্ন:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম করো ?
উত্তর:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম হল—মহম্মদ আলি এবং সওকত আলি ।

প্রশ্ন:- হোমরুল কথার অর্থ কী ?
উত্তর:- হোমরুল কথার অর্থ হল স্বায়ত্তশাসন ।

প্রশ্ন:- হোমরুল লীগের দু-জন প্রতিষ্ঠাতার নাম উল্লেখ করুন ?
উত্তর:- হোমরুল লীগের দু-জন প্রতিষ্ঠাতার নাম হল —শ্রীমতী অ্যানি ব্যাসান্ত ও বালগঙ্গাধর তিলক ।

Lob (Admin)

This site was launched on March 1, 2019. Today it is appreciated by millions of students. This site has changed a lot in the last two years and I have tried to do better every time.

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال