উত্তর: ‘ব্যতিক্রমী’ মানুষটি হলেন পাগলা গণেশ |
● ৩৫৮৯ সালের দেড়শো বছর আগে যখন মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয়, তখন সকলের মতো গণেশও টনিকটি খেয়েছিলেন। ফলে তিনি অমর হন। সেই সময় থেকেই সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। তখন থেকেই শিল্প, সংগীত, সাহিত্য ইত্যাদির পাট উঠে যেতে থাকে। তখন গণেশের সেটা পছন্দ হয় না। তা ছাড়া, বিজ্ঞানের বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার বলেও তাঁর মনে হয়। চেষ্টা করে যখন গণেশ দেখলেন কালের চাকার গতি উলটো দিকে ফেরানো যাবে না, তখন তিনি সভ্যসমাজের বাইরে হিমালয়ের এক গুহায় আশ্রয় নেন। সেখানে তিনি তাঁর কবিতাচর্চা, ছবি আঁকা, গান করা চালাতে লাগলেন | এভাবেই গণেশ ব্যতিক্রমী হয়ে
উঠলেন।
Tags
Bengali
