উত্তর: রাতের আকাশে সাতটি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডলকে সপ্তর্ষিমণ্ডল বলে। এটি একটি প্রশ্নচিহ্নের মতো দেখতে হয়। পুরাণের সাতটি ঋষির নামানুসারে সপ্তর্ষিমণ্ডলের সাতটি তারার নামকরণ করা হয়েছে। এদের নাম হল–ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। উত্তর আকাশে ফাল্গুন-চৈত্র মাস থেকে ভাদ্র-আশ্বিন মাস পর্যন্ত একে দেখা যায়। সপ্তর্ষিমণ্ডলের রুত্ব ও পুলহ একটি কাল্পনিক সরলরেখার দ্বারা যুক্ত করে ওই রেখাটি একটি উজ্জ্বল তারার মধ্য দিয়ে যায়। ওই উজ্জ্বল তারাটি হল ধ্রুবতারা।
Tags
Geography
