উত্তর: রাতের আকাশে নক্ষত্রমণ্ডলের কিছু সংখ্যক নক্ষত্র সাহসী শিকারির আকারে অবস্থান করে। একে কালপুরুষ বলা হয়। পৌষ-মাঘ মাসে পৃথিবীর দক্ষিণ-পূর্ব দিকে রাতেরবেলা কালপুরুষ দেখা যায়। গ্রিক পুরাণ অনুযায়ী বিখ্যাত গ্রিক যোদ্ধা ‘ওরিয়ন’-এর নাম থেকে এই নক্ষত্রমণ্ডলের নামকরণ করা হয়েছে। নক্ষত্রগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে একটি শিকারি পুরুষের মতো দেখতে হয়। দেখে মনে হয় কোমরে কোমরবন্ধনী, বাঁ হাতে ধনুক আছে। ধনুকের মাথার কাছের নক্ষত্রটিকে বলে রোহিণী। বাঁ হাতে ধনুকের কাছে কাঁধের নক্ষত্রটির নাম মৃগশিরা ও বিপরীত কাঁধের নক্ষত্রকে আদ্রা বলে।
Tags
Geography
