উত্তর: মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাস সমন্বিত মহাজাগতিক মেঘ তৈরি হয়, তাকে বলে নীহারিকা। এই নীহারিকা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়। নীহারিকাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়-
1) দীপ্ত নীহারিকা : নক্ষত্রমণ্ডলে কালপুরুষ বা গ্রেট ওরিয়ন নেবুলা একটি দীপ্ত নীহারিকা।
2) অন্ধকারাচ্ছন্ন নীহারিকা : এরা সমস্ত আলো শোষণ করে বলে এদের নিজস্ব কোনো আলো নেই। এদের কালো দেখায়। যেমন— হরস্ হেড নেবুলা।
3) প্রতিফলন নীহারিকা: এদের নিজস্ব আলো নেই এবং আশেপাশের নক্ষত্রের আলোয় আলোকিত হয়।
4) প্ল্যানেটারি নীহারিকা : এই নীহারিকা দুই কেন্দ্রবিশিষ্ট এবং প্রজাপতির মতো দেখতে হয়। এই নীহারিকা থেকে নতুন তারার জন্ম হয়।
Tags
Geography
