উত্তর: আকাশগঙ্গা হল প্রায় 10 হাজার কোটি গ্যাস, নক্ষত্র, ধূলিকণা নিয়ে গঠিত একটি প্যাঁচানো ছায়াপথ। মহাবিশ্বে লক্ষ লক্ষ তারা বা নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ গঠিত। এই ছায়াপথগুলির মধ্যে আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। প্রায় 1,200 কোটি বছর আগে আকাশগঙ্গার উৎপত্তি। সর্পিল ছায়াপথের কেন্দ্রে চ্যাপটা আকৃতির কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল আছে। আকাশগঙ্গার কেন্দ্রে অবস্থিত বিশালাকার ব্ল্যাক হোলকে বলে 'স্যাজিটেরিয়াস-এ’। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ আকাশগঙ্গাকে 'ঈশ্বরের পদচিহ্ন' বলে অভিহিত করে। খালি চোখে রাতের আকাশে যে তারা দেখা যায় তা আকাশগঙ্গা ছায়াপথের তারা।
Tags
Geography
