উত্তর: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation বা ISRO) দ্বারা তৈরি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্টের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। 1975 খ্রিস্টাব্দে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কাপুসটিন ইয়া নামক মহাকাশ স্টেশন থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশ সম্বন্ধে বিভিন্ন তথ্যসংগ্রহ করা ছিল এর মূল উদ্দেশ্য। সফলভাবে উৎক্ষেপণের 4-5 দিন পর বৈদ্যুতিক গোলোযোগের জন্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অনুমান করা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এটি বিনষ্ট হয়ে যায়।
Tags
Geography
