উত্তর: কোনো কোনো পূর্ণিমায় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদ সম্পূর্ণ ঢেকে যায়। এই অবস্থাকে বলে চন্দ্রগ্রহণ। পূর্ণিমায় যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে, তখন সেই অবস্থানকে সিজিগি (SYZYGY) বলে। চন্দ্রগ্রহণে পৃথিবীর গোল ছায়া চাঁদের উপর পড়ে। ফলে তখন আমরা চাঁদকে দেখতে পাই না। এই সময় পৃথিবীর ছায়া অঞ্চলের মধ্যে চাঁদ অবস্থান করায় চাঁদ সূর্যের আলো পায় না।
Tags
Geography
