উত্তর: কোনো কোনো অমাবস্যা তিখিতে চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য ও পৃথিবীর মাঝখানে উপস্থিত হয়। এই অবস্থায় চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে এবং পৃথিবী থেকে সূর্যকে আংশিক বা সম্পূৰ্ণৰূপে দেখা যায় না। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। চাঁদের ছায়ায় সূর্য যখন সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যায়, তখন সূর্যকে দেখা যায় না, একে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় সূর্য খানিকটা বা আংশিকভাবে ঢাকা পড়লে সূর্যকে পৃথিবী থেকে আংশিকভাবে দেখা যায়, একে আংশিক সূর্যগ্রহণ বলে।
Tags
Geography
