উত্তর: বৈদিক সাহিত্য বিশেষ করে ঋগ্বেদ থেকে আর্যদের ধর্মীয় জীবন সম্পর্কেও বিভিন্ন তথ্য পাওয়া যায়। ঋগ্বেদ থেকে জানা যায় আর্যরা ছিলেন প্রকৃতির পূজারি। পিতৃতান্ত্রিক বৈদিক সমাজে ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম, মরুৎ, সূর্য প্রভৃতি পুরুষ দেবতার প্রাধান্য থাকলেও ঋগ্গ্বেদে কিছু দেবী যথা—অদিতি, ঊষা, সাবিত্রী, সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। প্রার্থনা, স্তুতি, বলিদান ও যাগযজ্ঞ ছিল আর্যদের ধর্মচর্চার প্রধান অঙ্গ। দেবতাদের সন্তুষ্ট করার জন্য বিভিন্ন যজ্ঞের আয়োজন করা হত এবং যজ্ঞের পুরোহিতগণ ছিলেন রাজার চেয়েও শক্তিশালী। তাদের ধর্মচর্চায় পৌত্তলিকতা বা মন্দিরের কোনো স্থান ছিল না। এই যুগের মানুষ দেবতাদের কাছে পুত্র, পশু, খাদ্য, সম্পদ ও স্বাস্থ্য কামনা করত এবং জাগতিক উন্নতিই ছিল তাদের ধর্মচর্চার মূল লক্ষ্য।
Tags
History
